Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধবার ভোররাত থেকে প্রবল বর্ষণে জম্মু-কাশ্মীরজুড়ে তাণ্ডব শুরু হয় (Vaishno Devi Landslide)। এর মধ্যেই কাত্রার অর্ধকুমারীর কাছে বৈষ্ণোদেবী যাত্রাপথে ভয়াবহ ভূমিধসে চাপা পড়ে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ। এখনও ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবারও একই পথে আরেকটি ভূমিধসে ৯ জনের মৃত্যু হয়েছিল। পর পর দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা।
রেকর্ড বৃষ্টিপাত ভেঙে দিল পাঁচ দশকের ইতিহাস (Vaishno Devi Landslide)
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, জম্মুতে গত ২৪ ঘণ্টায় ২৯৬ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা ১৯৭৩ সালের অগাস্ট মাসের রেকর্ডকেও ছাপিয়ে গেছে (Vaishno Devi Landslide)। উদম্পুরে বৃষ্টিপাতের পরিমাণ আরও ভয়াবহ—৬২৯.৪ মিমি, যা আগের সর্বোচ্চ রেকর্ডের প্রায় দ্বিগুণ। প্রবল বর্ষণে জেলার একাধিক সড়ক, সেতু, বিদ্যুৎ লাইন ও মোবাইল টাওয়ার ভেঙে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।
ব্যাপক ক্ষয়ক্ষতি, হাজারো মানুষ গৃহহীন (Vaishno Devi Landslide)
সরকারি হিসাবে, ইতিমধ্যেই ৩,৫০০-রও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে(Vaishno Devi Landslide)। জম্মু, সাম্বা ও কাটুয়ার একাধিক এলাকা জলমগ্ন। ব্রিজ ভেঙে পড়ায় রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। মঙ্গলবার থেকে ২২টি ট্রেন বাতিল করতে বাধ্য হয় নর্দার্ন রেলওয়ে। কয়েকটি ট্রেনকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়। একইসঙ্গে লেহ বিমানবন্দরে একাধিক ফ্লাইট বাতিল ও দেরি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।

উদ্ধার অভিযানে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী (Vaishno Devi Landslide)
ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ, এসডিআরএফ, সেনা, নৌবাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা একযোগে ত্রাণ ও উদ্ধারকাজে নেমেছে (Vaishno Devi Landslide)। হিন্দন থেকে সি-১৩০ ও আইএল-৭৬ বিমান পাঠানো হচ্ছে এনডিআরএফের সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী নিয়ে। পাশাপাশি চিনুক ও এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারকে প্রস্তুত রাখা হয়েছে জম্মু, উদম্পুর, শ্রীনগর ও পাঠানকোটে।

আরও পড়ুন : IADWS : ভারতের “আইএডিডব্লিউএস”-আকাশ প্রতিরক্ষার সফল পরীক্ষায়, নজর কেড়েছে চিনের
প্রশাসনের তৎপরতা ও ক্ষতিপূরণ ঘোষণা (Vaishno Devi Landslide)
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জরুরি বৈঠক করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তিনি দ্রুত বিদ্যুৎ, জল ও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে বৈষ্ণোদেবী মন্দির বোর্ডের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা ও বিপর্যয় মোকাবিলা বোর্ডের পক্ষ থেকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

যোগাযোগ বিচ্ছিন্নতা ও প্রশাসনিক চ্যালেঞ্জ (Vaishno Devi Landslide)
প্রবল বৃষ্টিপাতের ফলে টেলিকম পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় লাখ লাখ মানুষ কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন (Vaishno Devi Landslide)। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Omar Abdullah) এক্সে পোস্ট করে জানিয়েছেন, ‘‘কোনও স্থায়ী লাইন কাজ করছে না, ওয়াইফাই নেই, অ্যাপগুলো খোলাতেই সময় লাগছে।’’ বন্যা ও ভূমিধসে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। একদিকে প্রাণহানি, অন্যদিকে পরিকাঠামোর বিপুল ক্ষতি প্রশাসনের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন পাহাড়ি ও সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে বিপর্যয় আরও জটিল হতে পারে বলেই আশঙ্কা।


