Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত একাধিক আন্তর্জাতিক রুটে উড়ান বাতিল বা কমানোর সিদ্ধান্ত নিয়েছে(Indigo Lay Off)। সম্প্রতি ম্যানচেস্টার রুটে পরিষেবা বন্ধের ঘোষণা এবং একটি ড্রিমলাইনার বিমান ফেরত দেওয়ার সিদ্ধান্তের পর এবার আরও বিস্তৃত কাটছাঁটের পথে হাঁটছে সংস্থাটি।
আন্তর্জাতিক রুটে প্রভাব (Indigo Lay Off)
এভিয়েশন সূত্রে জানা গিয়েছে, পর্যটন মরসুমের খরা, আন্তর্জাতিক পরিস্থিতির অনিশ্চয়তা এবং বিদেশ সফর কমানোর প্রবণতার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং কর্পোরেট ভ্রমণ কমে যাওয়ার প্রভাব পড়েছে আন্তর্জাতিক রুটগুলিতে।
সাময়িকভাবে পরিষেবা বন্ধ
জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বেঙ্গালুরু-লাংকাউই পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। একই সময়ে দিল্লি-হংকং এবং দিল্লি-ক্রাবি রুটেও উড়ান স্থগিত করা হচ্ছে। কলকাতা থেকে পরিচালিত সিয়েম রিপ, হো চি মিন সিটি এবং সম্প্রতি চালু হওয়া সাংহাই রুটেও সাময়িকভাবে পরিষেবা বন্ধ থাকবে।
কমানো হচ্ছে উড়ান
এছাড়া বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে উড়ানের সংখ্যা কমানো হচ্ছে। বেঙ্গালুরু-ফুকেট রুটে দৈনিক পরিষেবার বদলে সপ্তাহে চার দিন উড়ান চলবে। বেঙ্গালুরু-সিঙ্গাপুর রুটেও ফ্রিকোয়েন্সি কমানো হচ্ছে। চেন্নাই-পেনাং এবং চেন্নাই-রিইউনিয়ন আইল্যান্ড রুটেও উড়ান সংখ্যা হ্রাস পাবে।
ভেকেশন স্পটে প্রভাব (Indigo Lay Off)
সবচেয়ে বেশি প্রভাব পড়ছে ভেকেশন স্পটগুলিতে, যেখানে যাত্রী চাহিদা তুলনামূলকভাবে কমেছে। পাশাপাশি এসব রুটে কার্গো আয়ও কম হওয়ায় খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে।
আরও পড়ুন: Sea Port: নবান্ন থেকে নয়া ঘোষণা: নতুন এক সমুদ্রবন্দর তৈরি হতে চলেছে রাজ্যে
দক্ষিণ-পূর্ব এশিয়া সংযোগে বড় ধাক্কা (Indigo Lay Off)
এই সিদ্ধান্তে কলকাতাকে কেন্দ্র করে গড়ে ওঠা ইন্ডিগোর দক্ষিণ-পূর্ব এশিয়া সংযোগও বড় ধাক্কা খাবে। কলকাতা থেকে আসিয়ান অঞ্চলের একাধিক গন্তব্যে সংস্থার পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক আকাশপথে অনিশ্চয়তা কাটার আগে পরিস্থিতির দ্রুত পরিবর্তনের সম্ভাবনা কম বলেই মনে করছেন বিমান পরিবহণ বিশেষজ্ঞরা।



