Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট্ট শব্দটা এখন সারা পৃথিবীর প্রতিটি মানুষের অতি প্রয়োজনীয় সঙ্গী (Google Search)। একসময়ে জ্ঞান অর্জনের একমাত্র ভরসা ছিল বই, লাইব্রেরি বা গুরুজনদের অভিজ্ঞতা। তখন কেউ জ্ঞানী বা পণ্ডিত হতে চাইলে দীর্ঘ অধ্যবসায় আর বছরের পর বছর পড়াশোনাই ছিল একমাত্র পথ। কিন্তু সময় বদলেছে। আজকের দিনে ইন্টারনেট আমাদের সেই প্রচলিত ধারনাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এখন আমরা জানি, প্রশ্নের উত্তর খুঁজে পেতে বইয়ের পাতা ওল্টাতে আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না। কয়েক সেকেন্ডেই কাঙ্ক্ষিত উত্তর চোখের সামনে হাজির হয়ে যায়, আর এই কাজটিই করে দিচ্ছে ‘গুগল’।
সার্চ করা উচিত নয় (Google Search)
গুগলে সব কিছু খোঁজা যায় না । ইচ্ছা করলেই যেকোনো বিষয় সার্চ করা মোটেই নিরাপদ নয়। বরং কিছু সার্চ এমন আছে যা আপনার জীবনে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। অনেক সময় মানুষ অজান্তে বা মজার ছলে বিপজ্জনক কিছু খুঁজতে গিয়ে আইনের জালে জড়িয়ে পড়েন। তাই আজ জেনে নিন এমন কিছু বিষয় যা গুগলে কখনও সার্চ করা উচিত নয়।

বোমা বা অস্ত্র তৈরির উপায় (Google Search)
মজা করেও কেউ যদি বোমা বানানোর কৌশল গুগলে খোঁজেন, তবে সেটি কিন্তু বড় অপরাধ। নিরাপত্তা সংস্থাগুলি সবসময়ই এ ধরনের কীওয়ার্ডের ওপর কড়া নজরদারি রাখে। আপনার সার্চ হিস্ট্রি যদি তাঁদের চোখে পড়ে, তাহলে মুহূর্তেই আপনার ওপর সন্দেহ তৈরি হতে পারে। এমনকি রাতে দরজায় কড়া নাড়তে পারে গোয়েন্দা সংস্থা। সোজা কথায়, অযথা কৌতূহল দেখাতে গিয়ে জেলে রাত কাটাতে হতে পারে।

পাইরেটেড সিনেমা বা অবৈধ কনটেন্ট (Google Search)
অনেকেই গুগল ব্যবহার করেন ফ্রি সিনেমা খোঁজার জন্য। কিন্তু মনে রাখবেন, সিনেমা পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ। গুগল থেকে পাইরেটেড লিঙ্ক খুঁজে সিনেমা ডাউনলোড বা দেখা আইনত নিষিদ্ধ। ধরা পড়লে অন্তত তিন বছরের জেল এবং প্রায় ১০ লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। তাই ফ্রি বিনোদনের লোভে কখনও অবৈধ পথে হাঁটবেন না।
হ্যাকিং টিউটোরিয়াল ও সফটওয়্যার (Google Search)
অনেকে আবার মজা বা শখ করে হ্যাকিং শেখার চেষ্টা করেন। কিন্তু ইন্টারনেটে এ ধরনের টিউটোরিয়াল সার্চ করাও ঝুঁকির। হ্যাকিং একধরনের সাইবার অপরাধ, আর হ্যাকিং শেখার উদ্যোগকেই নিরাপত্তা সংস্থা সন্দেহজনক কাজ বলে ধরে নিতে পারে। এর ফলস্বরূপ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনকি জেলে যেতেও হতে পারে।

আরও পড়ুন: Bank Holiday: সেপ্টেম্বর মাসে ক’দিন ব্যাঙ্ক ছুটি?
নিষিদ্ধ বা অশ্লীল বিষয়বস্তু (Google Search)
গর্ভপাত সম্পর্কিত অবৈধ তথ্য, শিশুদের নিয়ে অশ্লীল ছবি বা ভিডিও—এগুলো খোঁজা শুধু বেআইনি নয়, ভয়ঙ্কর অপরাধও বটে। বিশেষ করে চাইল্ড পর্নোগ্রাফি সংক্রান্ত যেকোনো কনটেন্ট সার্চ করলে কঠিন শাস্তি অনিবার্য। ধরা পড়লে সেই অপরাধীর জেল হওয়া একপ্রকার নিশ্চিত।



