Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ চলাকালীন পিতৃহারা হয়েছিলেন শচীন তেণ্ডুলকর (Sayan Ghosh)। ইংল্যান্ড থেকে মুম্বই ফিরে বাবার শেষকৃত্যে যোগ দিয়ে ফের দলের কাছে ফিরে গিয়েছিলেন তিনি। বিরাট কোহলিও রনজি ম্যাচ চলাকালীন বাবার মৃত্যুসংবাদ পেয়েছিলেন। শেষকৃত্যে যোগ দিয়ে পরদিনই আবার মাঠে নেমেছিলেন। এবার সেই কঠিন মানসিক লড়াইয়ের সাক্ষী থাকল বাংলা ক্রিকেট। পিতৃশোক বুকে নিয়েই বাইশ গজে ফেরার সিদ্ধান্ত নিলেন বাংলার পেসার সায়ন ঘোষ। শনিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কর্নাটকের বিরুদ্ধে বাংলার হয়ে মাঠে নামতে চলেছেন তিনি।
বাবাকে হারিয়েও দলের পাশে সায়ন (Sayan Ghosh)
গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বুধবার সকালে মুম্বই উড়ে গিয়েছিল বাংলা দল। সেখানে পৌঁছনোর পরই বাবার মৃত্যুসংবাদ পান সায়ন। রাতের বিমানে বাড়ি ফিরে আসতে হয় তাঁকে। স্বাভাবিকভাবেই শোকের আবহ তৈরি হয় পরিবারে। কিন্তু বাবার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাইশ গজকেই বেছে নিয়েছেন বাংলার এই পেসার। শুক্রবার দুপুরে ফের মুম্বই পৌঁছে দলের সঙ্গে যোগ দেন তিনি। বিকেলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনেও নেমে পড়েন। সায়নের এই দায়বদ্ধতাকে কুর্নিশ জানিয়েছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা।
সায়নের সিদ্ধান্তকে সম্মান কোচের (Sayan Ghosh)
মুম্বই থেকে ফোনে লক্ষ্মীরতন বলেন, “সায়ন আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। এই ফরম্যাটে দলের অন্যতম সেরা বোলার। তবে এই অবস্থায় খেলা না খেলার বিষয়টা আমরা ওর উপরেই ছেড়েছিলাম। ওকে বলেছিলাম সিদ্ধান্ত নিতে। ও মুম্বই এসে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সবাই ওর পাশে আছি।” অর্থাৎ শনিবার কর্নাটকের বিরুদ্ধে সায়নকে দলে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে বাংলা।
শামি-মুকেশকে নিয়ে পেস আক্রমণ (Sayan Ghosh)
ওয়াংখেড়েতে তিন পেসার নিয়ে নামার পরিকল্পনা রয়েছে লক্ষ্মীরতনের। সায়নের সঙ্গে থাকছেন মহম্মদ শামি ও মুকেশ কুমার। রনজিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের পর বাড়ি ফিরেছিলেন শামি। সেখান থেকে সরাসরি মুম্বই গিয়ে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। অন্যদিকে, ভারত ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ডে ম্যাচ খেলে সরাসরি মুম্বই পৌঁছেছেন মুকেশ।
স্পিনে ভরসা শাহবাজ-প্রদীপ্ত (Sayan Ghosh)
পেস আক্রমণের পাশাপাশি স্পিন বিভাগেও শক্তি রয়েছে বাংলার। দুই স্পিনার হিসেবে খেলতে পারেন শাহবাজ আহমেদ ও প্রদীপ্ত প্রামাণিক। তবে কর্নাটক ম্যাচের পর গ্রুপ পর্বে আর শাহবাজকে পাবে না বাংলা। রাইজিং স্টার এশিয়া কাপের জন্য ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন এই তারকা অলরাউন্ডার।
আরও পড়ুন: India vs Pakistan: ফাইনালে ভারত-পাকিস্তান! প্রতিশোধের লক্ষ্যে নামছে জুনিয়ররা
ব্যাটিংয়ে ভরসা পরিচিত মুখেরা (Sayan Ghosh)
ব্যাটিং বিভাগে বড় কোনও পরিবর্তনের পথে হাঁটছে না বাংলা শিবির (Sayan Ghosh)। দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণ লালের উপরেই থাকছে ভরসা। সব মিলিয়ে কর্নাটকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নেওয়াই লক্ষ্য বাংলার। তবে মাঠের বাইরের সব হিসাব ছাপিয়ে শনিবারের ম্যাচে নজর থাকবে সায়নের দিকে। ব্যক্তিগত শোক সামলে দলের জন্য তাঁর এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাংলার ক্রিকেটমহলে বিশেষ আবেগের মুহূর্ত হয়ে থাকবে।



