Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী ২২ সেপ্টেম্বর থেকে (GST on Motor Bikes) দেশজুড়ে কার্যকর হতে চলেছে নতুন পণ্য ও পরিষেবা কর, অর্থাৎ জিএসটি ২.০। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সংস্কার মূলত সাধারণ মানুষের উপর করের বোঝা কমাতেই আনা হয়েছে। নতুন কাঠামোয় বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর জিএসটি হ্রাস পেয়েছে। বিশেষ করে জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর কর সম্পূর্ণ শূন্য করা হয়েছে।
বাইক ও গাড়ির দামে বড় পরিবর্তন (GST on Motor Bikes)
তবে সবচেয়ে চর্চার বিষয় হল, নতুন জিএসটি কাঠামোয় (GST on Motor Bikes) বাইক ও গাড়ির দামে বড় রকমের পরিবর্তন আসতে চলেছে। একদিকে যেমন কিছু বাইকের উপর কর কমছে, তেমনই আবার কিছু বিলাসবহুল গাড়ি ও হাই-এন্ড মোটরসাইকেলের উপর কর বাড়ানো হচ্ছে ৪০ শতাংশ পর্যন্ত।
নতুন নির্দেশিকা জারি (GST on Motor Bikes)
কেন্দ্রের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, ৩৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন (GST on Motor Bikes) ক্ষমতার বাইকের উপর জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এর অর্থ, এই ধরনের বাইকের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে ২২ সেপ্টেম্বরের পর। ফলে, রয়্যাল এনফিল্ডের বুলেট, ক্লাসিক, মিটিয়র বা হান্টার মডেল কিনতে আগ্রহীরা যদি একটু অপেক্ষা করেন, তাহলে বেশ কিছু টাকা সাশ্রয় হবে।
দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে
অন্যদিকে, যাঁরা ৩৫০ সিসির চেয়ে বড় বাইক যেমন গেরিলা, হিমালয়ান, সুপার মিটিয়র বা কন্টিনেন্টালের মতো প্রিমিয়াম মডেল কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য কিন্তু এই মুহূর্তই সবচেয়ে উপযুক্ত সময়। কারণ, ২২ তারিখের পর এই বাইকগুলির উপর জিএসটি বেড়ে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।
আরও পড়ুন: Bedtime Drinks: আয় ঘুম, যায় ঘুম! এক গ্লাসেই লুকিয়ে সমাধান!
এই কর কাঠামোর বদলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিলাসবহুল গাড়ি, সিগারেট ও মদের মতো উচ্চ শুল্কযুক্ত পণ্যগুলি। তবে কেন্দ্র জানিয়েছে, এই সিদ্ধান্ত মূলত স্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতা থেকেই নেওয়া হয়েছে। একই সঙ্গে জানা গিয়েছে, নতুন জিএসটি ব্যবস্থা চালুর ফলে মোট ১৮টি রাজ্যে মোটরগাড়ির দাম কমতে পারে, যেখানে আগে অতিরিক্ত সারচার্জ বা রাজ্য ভিত্তিক কর নেওয়া হতো।


