Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্টার জলসার (New Serial) পর্দায় নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা ‘ আসছে, তার প্রোমো অনেক আগেই সম্প্রচারিত হয়েছে। এই ধারাবাহিকে নীল ও মধুমিতা (Neel – Madhumita) জুটি বাঁধতে চলেছেন। তবে ধারাবাহিকটি ১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটা থেকে সম্প্রচারিত হবে বলে প্রোমোতে দেখা গিয়েছে। এখন প্রশ্ন উঠছ, এই সাড়ে পাঁচটাতেই শুরু হয় ‘ গীতা এলএলবি’ ধারাবাহিক।
‘ বুলেট সরোজিনী’ ধারাবাহিক আগে এই জায়গাটিতেই হতো। তবে বুলেট সরোজিনীর পর সেই জায়গা দখল করে ‘গীতা এলএলবি’ । তাহলে কী গীতা এলএলবি ধারাবাহিক শেষ হতে চলেছে ? সত্যিই কী জায়গা ছাড়ছে গীতা এলএলবি ? কী বলছে গুঞ্জন?
কোন ধারাবাহিক শেষ হতে চলেছে? (New Serial)
বহুদিন পর ছোটপর্দায় (New Serial) মধুমিতা সরকারকে ( Madhumita Sarcar) দেখা যাবে , সাথে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। দুজনেই ভীষণ জনপ্রিয় দর্শকের কাছে । স্বভাবতই এই দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর জুটি বাঁধতে টেলিভিশন প্রেমীদের উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা ‘র আগমনে, তৈরি হয়েছে এক নতুন গুঞ্জন। যেখানে শোনা যাচ্ছে, গীতা এলএলবি ধারাবাহিক শেষ হতে চলেছে। যদিও প্রযোজনা বা চ্যানেলের পক্ষ থেকে সরাসরি কিছুই ঘোষণা করা হয়নি। পাশাপাশি ‘গীতা এলএলবি ‘ ধারাবাহিক এখনই শেষ হচ্ছে না বলেও জানা গিয়েছে।
সময়সূচীর অদল বদল (New Serial)
অবশ্য বলা যায় গীতা এলএলবি ধারাবাহিক শেষ না (New Serial) হলেও হয়ত সম্প্রচারের সময় পরিবর্তন হতে পারে। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত পুরাতন ধারাবাহিক ‘ বন্ধন’ ‘গাঁটছড়া’র সম্প্রচার করা হয়। সেখানে এই ধারাবাহিকের সময়সূচি অদল বদল ঘটানো হতে পারে। সব মিলিয়ে স্টার জলসার ধারাবাহিকগুলির সম্প্রচারিত সময়ের মধ্যে এক অন্যরকম পরিবর্তন আসতে চলেছে তা বোঝাই যাচ্ছে ।
নতুন ধারাবাহিকের কাহিনী
নতুন ধারাবাহিক ভোলে বাবা পার করে গা’তে দেখা গিয়েছে র্যাপ ঝিলের ভূমিকায় অভিনেত্রী মধুমিতা সরকার ও চিকিৎসকের ভূমিকায় নীল ভট্টাচার্যকে (Neel Bhattacharya)। ইতিমধ্যে ধারাবাহিকের এক ঝলক প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, রাস্তা জুড়ে গান গাওয়ায় নীল ‘ঝিল ‘ চরিত্রে মধুমিতাকে বলে, ‘রাস্তা জ্যাম করে নাচ গান হচ্ছে।’ উত্তরে ঝিল জানায় ,’গরিব মানুষের গান রাস্তায় হবে না তো কি আপনার রাজপ্রাসাদে হবে ?’ নীল জানায়,’ ওটি আছে তাঁকে নার্সিংহোম যেতে হবে।’ ঝিল বলে,’নার্সিংহোম যাবেন তো পয়সা কামাতে।’ এরপর নীলকে বলতে শোনা যায়, সে রোগীর টাকা-পয়সা দেখে চিকিৎসা করে না । তারপর ঝিল নিজেই তাঁকে রাস্তা পার করিয়ে দেয়। অর্থাৎ কোনও এক গরিব পরিবারের মেয়ের আর্থিক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে বেঁচে থাকার লড়াই , অন্যদিকে এক চিকিৎসকের গল্প তুলে ধরা হবে ধারাবাহিকটিতে।
আরও পড়ুন: Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরের আগে SIR নিয়ে সরব মুখ্যমন্ত্রী
জায়গা করে দেওয়া
আসলে নতুন কোনও ধারাবাহিক আসা মানে পুরাতন কোনও ধারাবাহিককে জায়গা ছাড়তে হয়, বা তাদের সময়সূচিতে বদল আনতে হয় , যা টেলিভিশনের স্বাভাবিক নিয়ম। তবে দর্শকদের ভালবাসা ও টিআরপির ওপর নির্ভর করে। তবে এখন দেখার ‘ভোলে বাবা পার করেগা ‘ ধারাবাহিকটি কতটা দর্শকমনে জায়গা করে নিতে পারে । পাশাপাশি গীতা এলএলবির ভবিষ্যৎ কোন দিকে এগোয়।


