Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, আজ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর (Daily Horoscope) ২০২৫ একাধিক শুভ গ্রহের মিলনে এক দুর্দান্ত যোগ তৈরি হয়েছে। চন্দ্রের কর্কট রাশিতে অবস্থান এবং সূর্য, শুক্র ও কেতুর ত্রিগ্রহ সংযোগ এক বিশেষ শক্তিশালী দিনকে সামনে এনেছে। বিশেষ করে গজকেশরী যোগ আজকের দিনটিকে আরও শুভ করে তুলেছে। এই দুর্লভ গ্রহ-সংযোগের প্রভাবে ৫টি রাশির জাতক-জাতিকারা ভাগ্যের বিশেষ আশীর্বাদ লাভ করবেন বলে জ্যোতিষ বিশেষজ্ঞরা মনে করছেন।
মেষ রাশি (Daily Horoscope)
মেষ রাশির জাতকদের জন্য দিনটি অত্যন্ত গতি (Daily Horoscope) সম্পন্ন ও শুভ হতে চলেছে। রাশিপতি মঙ্গল স্বরাশিতে অবস্থান করায় কাজের ক্ষেত্রে গতি আসবে। যেসব কাজ অনেকদিন ধরে ঝুলে ছিল, সেগুলির নিষ্পত্তি আজই হতে পারে। চাকরি বা ব্যবসায়, যেকোনো ক্ষেত্রেই সাফল্য আসবে। হঠাৎ করেই আর্থিক সুবিধা লাভ করতে পারেন। প্রভাবশালী ব্যক্তিদের সহায়তা পাওয়ার সম্ভাবনাও প্রবল।
সিংহ রাশি (Daily Horoscope)
আজকের দিনটি সিংহ রাশির জাতকদের জন্য (Daily Horoscope) আর্থিক লাভ ও পারিবারিক আনন্দের বার্তা নিয়ে এসেছে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে বা পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। পৈতৃক সম্পত্তি বা পারিবারিক দিক থেকেও আজ সুখবর মিলতে পারে। প্রেম এবং সম্পর্কের দিক থেকেও দিনটি অনুকূল।
কন্যা রাশি (Daily Horoscope)
কন্যা রাশির জাতক-জাতিকারা আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগের মুখোমুখি হতে পারেন। অতীতে করা বিনিয়োগ এখন ফল দিতে শুরু করবে। সহকর্মীদের সহায়তা পাওয়ায় কাজের গতি বাড়বে। যারা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন, তাদের জন্য আজকের দিনটি দারুণ শুভ। কোনও নতুন কোর্স বা স্কিল শেখার দিকেও আগ্রহ তৈরি হবে।
মকর রাশি
মকর রাশির জাতকরা আজ পেশাগত দিক থেকে বিশেষ অগ্রগতি লক্ষ্য করবেন। কর্মক্ষেত্রে সহানুভূতিশীল পরিবেশ, সিনিয়রদের সহায়তা এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যানবাহন কেনা বা ব্যবহার সংক্রান্ত ভালো খবর আসতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে।

কুম্ভ রাশি
আজকের দিনে কুম্ভ রাশির জাতকরা হঠাৎ এমন কিছু সুযোগ পেতে পারেন যা একেবারেই প্রত্যাশার বাইরে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ হঠাৎই সমাধান হতে পারে। চাকরি পরিবর্তন, প্রমোশন বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীরাও লাভবান হবেন।


