Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জিএসটি ২.০ সংস্কারের পর সাধারণ (Milk Price Drop) মানুষের জন্য এল বড় স্বস্তির খবর। কেন্দ্র সরকারের কর কাঠামোতে পরিবর্তনের জেরে অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর কর হ্রাস পেয়েছে। এর প্রভাব পড়ল বাজারেও। মাদার ডেয়ারি ঘোষণা করেছে, তারা তাদের বেশ কিছু পণ্য-বিশেষ করে দুধ ও দুধ-জাত দ্রব্যের দাম কমাচ্ছে। নতুন দাম কার্যকর হবে ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
কমল দুধের দাম (Milk Price Drop)
বিশেষ করে যে দুধের দাম কমানো (Milk Price Drop) হয়েছে, তা হল টেট্রা প্যাক বা UHT (Ultra High Temperature) প্রক্রিয়াজাত দুধ। এই ধরনের এক লিটার টোনড দুধের দাম ৭৭ টাকা থেকে কমিয়ে ৭৫ টাকা করা হয়েছে। অর্থাৎ ২ টাকা সাশ্রয় হবে এক লিটারে। যদিও নিয়মিত পলিপ্যাক দুধের দাম অপরিবর্তিত থাকবে। কারণ এই দুধ এতদিন ধরেই জিএসটি মুক্ত ছিল, ফলে নতুন কর কাঠামো তার দামে কোনও পরিবর্তন আনেনি।
মিল্কশেকের মতো পণ্যের দামেও ছাড় (Milk Price Drop)
শুধু দুধই নয়, পনির, মাখন, ঘি, আইসক্রিম ও মিল্কশেকের মতো পণ্যের (Milk Price Drop) দামেও ছাড় এসেছে। যেমন, ৫০০ গ্রাম মাখনের দাম যেখানে আগে ছিল ৩০৫ টাকা, তা এখন কমে দাঁড়িয়েছে ২৮৫ টাকায়। আবার বাটারস্কচ ফ্লেভারের একটি আইসক্রিম যা আগে ৩৫ টাকায় বিক্রি হতো, এখন পাওয়া যাচ্ছে মাত্র ৩০ টাকায়।
সরাসরি ভোক্তা
মাদার ডেয়ারি জানিয়েছে, এই পরিবর্তন জিএসটি ২.০ সংস্কারের ফলেই সম্ভব হয়েছে। এই সংস্কারে বেশিরভাগ দুধজাত পণ্যকে ৫% বা শূন্য কর স্ল্যাবে আনা হয়েছে। ফলে সংস্থাগুলি আগের তুলনায় অনেক কম হারে কর দিচ্ছে, যার সুবিধা সরাসরি ভোক্তাদের দিকেই পৌঁছে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Daily Horoscope: কোন রাশির জন্য আজকের দিন সবচেয়ে শুভ?
পলিপ্যাক দুধের দাম অপরিবর্তিত
সংস্থা আরও জানিয়েছে, তারা প্রতিদিনের ব্যবহৃত পলিপ্যাক দুধের দাম অপরিবর্তিত রাখবে। ফুল ক্রিম মিল্ক, টোনড মিল্ক, গরুর দুধ-এসব সবসময়ই করমুক্ত ছিল এবং এখনো সেই হার বজায় থাকবে। আমূল সংস্থাও একই কথা জানিয়েছে-তারা পাউচ দুধের দাম কমাবে না, কারণ এই পণ্যের উপর কখনও কর ধার্যই ছিল না।


