Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালির মিষ্টির তালিকায় ছানাবড়া (Chanabora Recipe) একেবারে আলাদা জায়গা দখল করে আছে। বাইরে হালকা শক্ত আর ভিতরে নরম রসালো এই মিষ্টি খেতে যেমন সুস্বাদু, তেমনই বাড়িতেও খুব সহজে তৈরি করা যায়। বিকেলের চায়ের সঙ্গে কিংবা অতিথি আপ্যায়নে গরম গরম ছানাবড়া পরিবেশন করলে প্রশংসা মিলবেই।
কিভাবে বানাবেন? (Chanabora Recipe)
ছানাবড়া তৈরির জন্য প্রথমে প্রয়োজন টাটকা (Chanabora Recipe) ছানা। দুধ ফাটিয়ে তৈরি করা ছানা একটি পরিষ্কার কাপড়ে ঝুলিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এরপর সেই ছানার মধ্যে অল্প ময়দা, সুজি ও এক চিমটি বেকিং পাউডার মিশিয়ে ভাল করে মাখতে হবে। মিশ্রণটি মসৃণ হলে ছোট ছোট গোল বা চ্যাপ্টা আকারে গড়ে নিতে হবে।

অন্যদিকে একটি পাত্রে চিনি ও জল দিয়ে রস তৈরি করতে হবে। চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন, এতে সুগন্ধ আরও বাড়বে। রস ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে রাখতে হবে।
আরও পড়ুন: Jhalmuri Recipe: রাজ্যে ঝালমুড়ি ট্রেন্ড, কিন্তু আসল স্বাদ লুকিয়ে কোথায় জানেন?
এরপর কড়াইয়ে সাদা তেল বা ঘি গরম করে মাঝারি আঁচে ছানার বলগুলি ভেজে নিতে হবে। ধীরে ধীরে বাদামি রং এলে বুঝতে হবে ছানাবড়া তৈরি হয়ে গিয়েছে। ভাজা অবস্থাতেই গরম রসে ডুবিয়ে রাখতে হবে অন্তত এক ঘণ্টা। তবেই রস ভালভাবে ভিতরে ঢুকবে।
ঠান্ডা হলে পরিবেশন করুন নরম, রসালো ছানাবড়া। ঘরোয়া উপায়ে তৈরি এই মিষ্টি একবার খেলে দোকানের স্বাদও হার মানবে।


