Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শিবপুরের আইআইইএসটি-তে করা হবে কর্মী নিয়োগ। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এই প্রতিষ্ঠান (Job)। নিযুক্তদের পারিশ্রমিক হিসেবে ধার্য করা হয়েছে মাসে ২০,০০০ টাকা।
আইআইইএসটি-তে কর্মী নিয়োগ (Job)
চাকরির সুযোগ রয়েছে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে অস্থায়ী ভাবে কর্মী নিয়োগের কথা। এইপদের জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে (Job)।
শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে নিয়োগ করা হবে প্রফেশনাল ট্রেনি। মোট পাঁচটি শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নিযুক্তরা সর্বাধিক ১৫ মাস কাজ করার সুযোগ পাবেন। নিযুক্তদের জন্য পারিশ্রমিক হিসেবে ধার্য করা হয়েছে প্রতি মাসে ২০ হাজার টাকা।

আরও পড়ুন: Eye Floaters: চোখে কালো বিন্দু দেখলে অবহেলা নয়, কী বলছেন বিশেষজ্ঞরা…
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে আবেদনকারীদের বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। তাছাড়া তাদের স্নাতক যোগ্যতা থাকা প্রয়োজন। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে ইন্টারমিডিয়েট লেভেল সার্টিফিকেট অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া প্রদত্ত রেজিস্ট্রেশন থাকতে হবে আবেদনকারীদের।
শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে চাকরির জন্য আবেদনের শেষ তারিখ আগামী ৮ অক্টোবর। আগ্রহী ব্যক্তিরা সমস্ত নথি সহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত লিঙ্কে গিয়ে আবেদন জানাতে পারবেন। আবেদনের পর স্ক্রিনিং টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশদে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে (Job)।


