Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একটানা দীর্ঘ সময় কম্পিউটার (Eye Floaters), ল্যাপটপ বা মোবাইলের পর্দায় কাজ করার পর হঠাৎ চোখের সামনে কালো বিন্দু ভেসে ওঠে। কখনও আবার সূক্ষ্ম সুতোর মতো রেখা কিংবা মাকড়সার জালের মতো অসংখ্য ছায়া দৃষ্টিকে ঢেকে দেয়। এই দৃশ্যগুলির আসল কোনও অস্তিত্ব নেই, তবু চোখের পর্দায় তারা ভেসে ওঠে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই ঘটনাকেই বলা হয় ‘আই ফ্লোটার্স’ ।

আই ফ্লোটার্স কীভাবে তৈরি হয়? (Eye Floaters)
চিকিৎসকদের মতে, মানুষের চোখের ভেতরে থাকে এক ধরনের স্বচ্ছ, জেলির মতো পদার্থ যাকে বলা হয় ভিট্রিয়াস। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই জেলি ধীরে ধীরে পাতলা হতে থাকে। অনেক সময়ে তা জমাট বেঁধে ছোট ছোট দানা বা ফাইবারে পরিণত হয়। এই দানাগুলির ছায়া পড়ে চোখের রেটিনার উপর। ফলে আমরা চোখের সামনে কালো বিন্দু, রেখা বা ছায়ার মতো বস্তু দেখতে পাই।

কোন পরিস্থিতিতে সাবধান হওয়া জরুরি? (Eye Floaters)
- যদি ফ্লোটার্সের সংখ্যা হঠাৎ বেড়ে যায়
- চোখে ঝলকানি আলো দেখা দিতে থাকে
- দৃষ্টিক্ষেত্রের কোনও অংশে অন্ধকার ছায়া বা পর্দার মতো কিছু ঢেকে দেয়।
এমন পরিস্থিতিতে অবহেলা করা বিপজ্জনক। কারণ এগুলি অনেক সময় রেটিনার ছিঁড়ে যাওয়া বা রেটিনার আলগা হয়ে যাওয়া এর প্রাথমিক লক্ষণ হতে পারে। চিকিৎসকরা সতর্ক করেছেন রেটিনা একবার ক্ষতিগ্রস্ত হলে তা পুনর্গঠন সম্ভব নয়। তাই সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সব ফ্লোটার্স কি ক্ষতিকর? (Eye Floaters)
না। বয়সজনিত বা ধীরে ধীরে তৈরি হওয়া অধিকাংশ ফ্লোটার্স একেবারেই ক্ষতিকর নয়। এগুলি চোখের সাময়িক স্বাভাবিক পরিবর্তনের ফল। অনেক সময় চোখ ঘষা, পলক ফেলা বা কিছু সময় বিশ্রামের পর এগুলি অদৃশ্যও হয়ে যায়। তবে নিয়মিত যদি ঝলকানি আলো, মাথা ঘোরা বা চোখে চাপ অনুভূত হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
ফ্লোটার্স কি অন্য রোগেরও ইঙ্গিত দেয়? (Eye Floaters)
চিকিৎসকরা জানাচ্ছেন, অনেক ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে গেলে চোখে ফ্লোটার্স দেখা দিতে পারে। এর ফলে চোখের রক্তনালিতে চাপ তৈরি হয় এবং রেটিনার ক্ষতির আশঙ্কা দেখা দেয়। তাই শুধু চোখ নয়, সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষার দিকেও নজর দেওয়া জরুরি।
আরও পড়ুন: Travel: বিশ্বের সুন্দর পাঁচ সমুদ্রসৈকত কী কী জানা আছে?
করণীয় কী? (Eye Floaters)
- চোখে হঠাৎ কালো বিন্দু, জাল বা রেখা দেখা দিলে অবহেলা করবেন না।
- দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- নিয়মিত চোখ পরীক্ষা করুন, বিশেষ করে যদি ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার থাকে।
- দীর্ঘ সময় স্ক্রিনে কাজ করলে ২০-২০-২০ নিয়ম মানুন প্রতি ২০ মিনিট অন্তর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরে তাকান।
- পর্যাপ্ত ঘুম ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন।



