Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভোটার তালিকা থেকে বেছে (Rahul Gandhi) বেছে কংগ্রেস সমর্থক, দলিত এবং আদিবাসী ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে, এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের কড়া আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সরাসরি ‘ভোট চুরি’-র অভিযোগ এনে দেশের জেন জি তথা যুবসমাজের উদ্দেশে গণতন্ত্র রক্ষার ডাক দেন তিনি।
রাহুল গান্ধীর বক্তব্য…(Rahul Gandhi)
রাহুল গান্ধীর বক্তব্য, ভোটাধিকার থেকে বঞ্চিত করার এই প্রচেষ্টা (Rahul Gandhi) শুধুমাত্র রাজনৈতিক নয়, এটি সরাসরি সংবিধান ও গণতন্ত্রের উপর আঘাত। সেই কারণে দেশের ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের প্রতি তাঁর আবেদন, তারা যেন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তিনি লেখেন, “দেশের জেন জি-র উপর আমার অগাধ আস্থা। তারাই সংবিধানকে রক্ষা করবে, গণতন্ত্রকে টিকিয়ে রাখবে এবং এই ভোট চুরি বন্ধ করবে। আমি সর্বদা তাদের পাশে আছি।”
বিজেপির পালটা আক্রমণ (Rahul Gandhi)
এই মন্তব্যের ঠিক পরেই বিজেপির পালটা আক্রমণ নেমে আসে (Rahul Gandhi)। দলের নেতা নিশিকান্ত দুবে বলেন, “ভারতের জেন জি পরিবারতন্ত্রের ঘোরতর বিরোধী। তাঁরা কেন নেহরু-ইন্দিরা-রাজীব-পুত্র রাহুলকে মেনে নেবে?” তাঁর দাবি, রাহুল গান্ধীর নেতৃত্বের গ্রহণযোগ্যতা নেই এবং তিনি যুব সমাজের আসল মনোভাবকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। দুবে আরও বলেন, “যদি ভারতের জেন জি সত্যি একদিন বিদ্রোহে নামে, তাহলে কংগ্রেস নেতাদের দেশ ছাড়তে হবে।” এর মাধ্যমে কার্যত রাহুলের বক্তব্যকে নেপালের সরকার পতনের সঙ্গে তুলনা টেনে কটাক্ষ করেন তিনি।

রাজনৈতিক বিতর্ক
এদিনের রাজনৈতিক বিতর্কে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও। রাহুল গান্ধীর অভিযোগকে ‘পুরোটাই নাটক’ বলে উড়িয়ে দেন তিনি। অনুরাগের কথায়, “রাহুল গান্ধী কোনও তথ্যপ্রমাণ ছাড়াই ভোটার তালিকা নিয়ে অভিযোগ করছেন। এর পিছনে তাঁর রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। তিনি আসলে অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছেন।”
আরও পড়ুন: Deepika Padukone: কল্কির সিক্যুয়েলে দীপিকাকে অবহেলা! জায়গা নেবে নতুন নায়িকা?
রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ
প্রসঙ্গত, এই বিতর্ক এমন এক সময়ে উঠেছে, যখন একাধিক রাজ্যে আসন্ন নির্বাচনের প্রস্তুতি চলছে। এমনকি, নেপালে সদ্য ঘটে যাওয়া জেন জি নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে রাহুল যে বার্তা দিয়েছেন, তা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


