Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালির জলখাবারে কচুরির জুড়ি (Khasta Kachori) মেলা ভার। বাইরে থেকে মচমচে ও খাস্তা, আর ভিতরে মশলাদার পুর-এমন নিরামিষ কচুরি এক কাপ চা কিংবা আলুর তরকারির সঙ্গে জমে যায়। বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু পদ।
লাগবে কী কী? (Khasta Kachori)
ময়দার জন্য: ২ কাপ ময়দা, ২ টেবিল চামচ সাদা তেল বা ঘি, স্বাদমতো নুন এবং প্রয়োজনমতো জল। (Khasta Kachori)
পুরের জন্য: ১ কাপ সেদ্ধ আলু, ½ কাপ সেদ্ধ মটরশুঁটি, ১টি কাঁচালঙ্কা কুচি, ½ চা চামচ জিরে, ½ চা চামচ আদা বাটা, ½ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, ½ চা চামচ ধনে গুঁড়ো, সামান্য হিং, নুন এবং চিনি।
বানাবেন কিভাবে? (Khasta Kachori)
প্রথমে ময়দার সঙ্গে নুন ও তেল ভালোভাবে মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে নরম মণ্ড তৈরি করে ১৫-২০ মিনিট ঢেকে রাখুন।

এবার কড়াইয়ে সামান্য তেল গরম করে জিরে ও হিং ফোড়ন দিন। আদা, কাঁচালঙ্কা, সেদ্ধ মটরশুঁটি ও চটকে রাখা আলু দিয়ে দিন। এরপর ধনে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, নুন ও সামান্য চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকুন। পুর শুকনো হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন।
আরও পড়ুন: Hardik Pandya: মাঠে ফেরার আগেই ধাক্কা, নতুন চোটে পিছল হার্দিকের প্রত্যাবর্তন
ময়দার মণ্ড থেকে ছোট লেচি কেটে মাঝখানে পুর ভরে মুখ বন্ধ করে হালকা হাতে বেলে নিন। কড়াইয়ে তেল মাঝারি আঁচে গরম করে কচুরিগুলি ধীরে ধীরে ভাজুন। দু’পিঠ সোনালি ও খাস্তা হয়ে গেলে তুলে নিন।


