To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Aditi Singha
Contents
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জিএসটি স্ল্যাব কমানোয় সরাসরি সুবিধা পাচ্ছেন সাধারণ গ্রাহকরা (Benefits of GST Reduction)। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন -এর অধীনে বাজারজাত হওয়া আমুল ব্র্যান্ড তাদের প্রায় ৭০০টিরও বেশি পণ্যের দাম কমানোর ঘোষণা করেছে। ঘি, মাখন, আইসক্রিম, পনির, চকোলেট, বেকারি থেকে শুরু করে ফ্রোজ়েন খাবার সব ক্ষেত্রেই এবার গ্রাহকরা পাবেন নতুন দামে পণ্য।
জিএসটি স্ল্যাবের বড় পরিবর্তন (Benefits of GST Reduction)
- আগে ছিল চারটি স্ল্যাব এখন থাকবে মাত্র দুটি স্ল্যাব (৫% ও ১৮%)।
- দুধ, রুটি, পরোটা সহ বহু খাদ্যপণ্যকে রাখা হয়েছে জিএসটি-মুক্ত তালিকায়।
- ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বিমাও করমুক্ত।
- ৩৩টি জীবনরক্ষাকারী ওষুধ এখন থেকে জিএসটি মুক্ত।
- তবে বিলাসপণ্য, তামাকজাত দ্রব্য, বড় ইঞ্জিনের গাড়ি ও মোটরবাইকে কর বেড়ে ২৮% থেকে ৪০% হবে।
কোন কোন আমুল পণ্যের দাম কমলো? (Benefits of GST Reduction)
মাখন
- ১০০ গ্রাম: ৬২ টাকা ৫৮ টাকা
- ৫০০ গ্রাম: ৩০৫ টাকা ২৮৫ টাকা
ঘি
- ১ লিটার: ৬৫০ টাকা ৬১০ টাকা
- ৫ লিটার টিন: ৩,২৭৫ টাকা ৩,০৭৫ টাকা
দুধ
- তাজ়া টোনড দুধ (১ লিটার): ৭৭ টাকা ৭৫ টাকা
- গোল্ড দুধ (১ লিটার): ৮৩ টাকা ৮০ টাকা
আইসক্রিম
- ১ লিটার ভ্যানিলা: ১৯৫ টাকা ১৮০ টাকা
- ৫০ টাকা ৪৫ টাকা
- ৩৫ টাকা ৩০ টাকা
- ২৫ টাকা ২০ টাকা
- ২০ টাকা ১৮ টাকা
- ১০ টাকা ৯ টাকা
চিজ়
- ১ কেজি: ৫৭৫ টাকা ৫৪৫ টাকা
- ১০০ গ্রাম স্লাইস: ১৪৯ টাকা ১৪০ টাকা
ফ্রোজ়েন পনির
- ২০০ গ্রাম: ৯৯ টাকা ৯৫ টাকা
- ১ কেজি: ৪৫৫ টাকা ৪৪০ টাকা
বেকারি
- বাটার কুকিজ় ২০০ গ্রাম: ৮৫ টাকা ৭৫ টাকা
- চকোলেট কুকিজ় ৩০০ গ্রাম: ১৮০ টাকা ১৬০ টাকা
- সুগার ফ্রি কুকিজ় ৪৫০ গ্রাম: ২২৫ টাকা ২০০ টাকা
চকোলেট
- ১৫০ গ্রাম ডার্ক/মিল্ক চকোলেট: ২০০ টাকা ১৮০ টাকা
কোন দুধের দাম অপরিবর্তিত থাকবে? (Benefits of GST Reduction)
আমুলের ফ্রেশ পাউচ দুধের দাম অপরিবর্তিত থাকবে। কারণ ফ্রেশ দুধে আগে থেকেই কোনও জিএসটি ছিল না, এখনো থাকবে না।
আরও পড়ুন: Today Weather Update: দুর্গাপুজোয় ছাতা–রেইনকোট হবে কি বাঙালির সঙ্গী?
কোম্পানির আশা (Benefits of GST Reduction)
- দাম কমানোয় আইসক্রিম, পনির ও মাখনের ব্যবহার বাড়বে।
- ভারতে মাথাপিছু এই ধরনের প্রক্রিয়াজাত দুগ্ধপণ্যের ব্যবহার এখনও বিশ্বের তুলনায় অনেক কম।
এর আগে মাদার ডেয়ারিও ২২ সেপ্টেম্বর থেকে তাদের পণ্যের দাম কমানোর ঘোষণা করেছিল।



