Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় প্রবল বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ( Kolkata Todays Weather)। তবে বৃষ্টি একেবারে বন্ধও হবে না। শহরের আকাশ মেঘলা থাকবে এবং বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

গত ২৪ ঘণ্টার কেমন ছিল! ( Kolkata Todays Weather)
আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় মোট ২৫২.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে অধিকাংশ বৃষ্টিপাত হয়েছে সোমবার রাতেই। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে শহরে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে এসেছে, মাত্র ৩.৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাব ( Kolkata Todays Weather)
বর্তমানে উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এবং তার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই আবহাওয়াগত অবস্থার পরিবর্তন আগামী ২৪ ঘণ্টার মধ্যে হওয়ার সম্ভাবনা নেই। এর ফলেই সোমবার রাতের প্রবল বৃষ্টিপাত হয়েছিল।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে উত্তর–পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে পশ্চিমদিকে অগ্রসর হবে এবং শুক্রবার নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের মধ্যে পৌঁছতে পারে। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস ( Kolkata Todays Weather)
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টিপাতের মাত্রা তুলনামূলকভাবে বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে।
এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা ( Kolkata Todays Weather)
সমুদ্র উত্তাল থাকার কারণে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের না যাওয়ার জন্য কড়া নির্দেশ জারি করা হয়েছে। এই সময় সমুদ্রে প্রবল ঢেউ এবং ঝোড়ো হাওয়া বিপদের কারণ হতে পারে।
আরও পড়ুন: Kolkata weather during Durga Puja: রোদ্দুর কি তবে সাময়িক অতিথি, ফের নামবে কি বৃষ্টির দাপট?
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। সেখানে কোনও জেলায় ভারী বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কিছু কিছু জায়গায় হালকা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জন্য কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।



