Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শেয়ার বাজারে লেনদেন শুরু হতেই সরকারি সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেডের (Hindustan Copper) স্টকে ব্যাপক দরপতন লক্ষ্য করা গেল। মঙ্গলবার বাজার খোলার পর থেকেই সংস্থার শেয়ারের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যায় এবং দুপুর নাগাদ তা ৭ শতাংশের বেশি নেমে যায়। শেষ পর্যন্ত বাজার বন্ধ হওয়ার সময় স্টকটি প্রায় ৭.৪৫ শতাংশ পতন নিয়ে ৫৩২.৬৫ টাকায় গিয়ে থামে। আগের দিন এর ক্লোজিং প্রাইস ছিল ৫৭৩.৫৫ টাকা।
ওএফএস ঘোষণা ও ফ্লোর প্রাইস (Hindustan Copper)
কেন্দ্রীয় সরকারের এই PSU সংস্থার বিলগ্নিকরণের খবর সামনে আসতেই মূলত স্টকে এই ধস নামে। সংবাদমাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, অফার ফর সেল বা OFS-এর মাধ্যমে সংস্থার শেয়ার বিক্রি করছে সরকার। এ দিন স্টকটি ৫৪০ টাকায় ট্রেডিং শুরু করলেও বিক্রির চাপের কারণে তা দ্রুত নিম্নমুখী হয়। সরকারের পক্ষ থেকে এই বিলগ্নিকরণের জন্য প্রতি শেয়ারের ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫১৪ টাকা, যা আগের দিনের বাজার দরের তুলনায় প্রায় ১০ শতাংশ কম।
মোট ৬ শতাংশ শেয়ার বিক্রির লক্ষ্য (Hindustan Copper)
চলতি আর্থিক বছরে সরকারের এই পিএসইউ সংস্থার মোট ৬ শতাংশ পর্যন্ত শেয়ার বিলগ্নিকরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ৩ শতাংশ শেয়ার অফার ফর সেল (OFS)-এর মাধ্যমে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি, অতিরিক্ত চাহিদার কথা মাথায় রেখে আরও ৩ শতাংশ শেয়ারের জন্য গ্রিন শু অপশন (Green Shoe Option) রাখা হয়েছে। সব মিলিয়ে এই অফারের মাধ্যমে সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত অংশীদারি বিক্রি করা হতে পারে।
বিনিয়োগকারীদের জন্য সময়সূচি (Hindustan Copper)
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২৫ আগস্ট নন-রিটেল বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই অফারে বিড করার সুযোগ পেয়েছেন। এরপর ২৬ আগস্ট অর্থাৎ বুধবার সাধারণ খুচরো (Retail) বিনিয়োগকারীদের জন্য এই অফার খোলা থাকবে। এ ছাড়া বিএসই (BSE) এবং এনএসই (NSE)-এর বিশেষ উইন্ডোর মাধ্যমেও শেয়ার কেনাবেচার সুযোগ উপলব্ধ রয়েছে। কম দামে শেয়ার পাওয়ার সুযোগ থাকায় নন-রিটেল পর্যায়ে ইতিমধ্যেই ভালো সাড়া মিলছে।
আরও পড়ুন: Share market: সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে পতনের ধারা অব্যাহত সেনসেক্স-নিফটিতে
সংস্থার শেয়ারের বর্তমান বিন্যাস (Hindustan Copper)
বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন ত্রৈমাসিকের (Q1) শেষে কেন্দ্রীয় সরকারের হাতে এই সংস্থার (Hindustan Copper) সিংহভাগ অর্থাৎ ৬৬.১৪ শতাংশ মালিকানা রয়েছে। বর্তমান বিলগ্নিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সরকারের এই অংশীদারি কিছুটা হ্রাস পাবে। অন্য দিকে, ওই একই ত্রৈমাসিক পর্যন্ত তথ্য অনুযায়ী সাধারণ খুচরো শেয়ারহোল্ডারদের হাতে ২৩.১ শতাংশ এবং মিউচুয়াল ফান্ডের হাতে প্রায় ১ শতাংশ শেয়ার রয়েছে।



