Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের জন্য বড় ধাক্কা। সামনেই দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ শিবিরের। তার আগেই গুরুতর চোট লিটনের (Litton Das)।
লিটনের চোটে চিন্তা বাড়ছে বাংলাদেশের (Litton Das)
একদিকে ভারত পরপর ম্যাচ জিতে আত্মবিশ্বাসের ভরপুর আর অন্যদিকে এখন সবচেয়ে চাপে রয়েছে বাংলাদেশ দল। কারণ পরপর বাংলাদেশের সামনে দুটো ম্যাচ আর দুটো ম্যাচই গুরুত্বপূর্ণ। যদিও এই সূচি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ দল। কারণ সূচি অনুযায়ী ২৪ তারিখ ভারতের সাথে খেলার পরেই ২৫ তারিখ মাঠে নামতে হবে পাকিস্তানের বিরুদ্ধে (Litton Das)।
দুই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ধাক্কা বাংলাদেশ শিবিরে। অনুশীলন চলাকালীন চোটের কবলে লিটন দাস। যার কারণে তাকে মাঝপথে বেরিয়ে যেতে হয় লিটন দাসকে। ২৪ তারিখ অর্থাৎ আজ সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত বাংলাদেশ। ভারতের দাপটের সামনে দাঁড়াতে পারে নি কোনও দল। আর তাই দুবাইয়ের এই ম্যাচে ভারতের বিরুদ্ধে নামার আগের জোরকদমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। আর সেখানেই চোট পেলেন লিটন।

আরও পড়ুন: Kolkata Metro Service: প্যান্ডেল হপিংয়ে স্বস্তি! পুজোয় রাতভর মেট্রো পরিষেবা কেমন থাকবে?
নেটে ব্যাটিং করার সময় পিঠে টান অনুভব করেন তিনি। প্রাথমিক চিকিৎসার পর খেলার চেষ্টা করলেও অস্বস্তিতে ছিলেন তিনি আর এরপরেই তাকে উঠে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আর দুই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই এই চোট ভাবাচ্ছে বাংলাদেশ দলকে।
বাংলাদেশ বোর্ডের এক কর্তার কথায় বাইরে থেকে ফিট মনে হলেও তিনি ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা সেটা জানা যাবে মেডিক্যাল পরীক্ষার পর।
সাম্প্রতিককালে খুব একটা ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না লিটন দাস। বাংলাদেশ দল ভাল ফল করলেও তিনি হংকং দলের বিরুদ্ধে ছাড়া আর রান পাননি। ফাইনালে উঠতে গেলে বাংলাদেশকে দুটো ম্যাচেই জিততে হবে। আর তার আগে লিটন দাসের ফর্ম ও চোট দুইই চিন্তায় রাখবে বাংলাদেশ দলকে (Litton Das)।


