Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাCল্ড ট্রাম্প (Donald J. Trump) প্রশাসনের হঠাৎ নেওয়া H-1B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে বিশ্বজুড়ে আলোড়ন পড়েছে (H-1B Visa)। ভারতীয় টেক পেশাজীবীদের উপর সরাসরি প্রভাব ফেলেছে এই পদক্ষেপ। ১ লক্ষ ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) আবেদন ফি এবং লটারিভিত্তিক বাছাই প্রক্রিয়া বাতিলের প্রস্তাবে উদ্বেগ বেড়েছে ভারতীয়দের মধ্যে। কারণ, বর্তমানে H-1B ভিসাধারীদের মধ্যে প্রায় ৭১ শতাংশই ভারতীয়। এই পরিস্থিতিতে ইউরোপের একাধিক দেশ এবং চিন নিজেদেরকে মেধা আকর্ষণের নতুন কেন্দ্র হিসেবে তুলে ধরতে চাইছে। তবে বাস্তব ছবি অনেকটাই ভিন্ন।
ভিসা ফি তুলে দেওয়ার কথাও ভাবছে ব্রিটেন (H-1B Visa)
যুক্তরাজ্য দ্রুত তাদের Global Talent Taskforce সক্রিয় করেছে (H-1B Visa)। বিশ্বের সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কিংবা নোবেলজয়ী, শীর্ষ বিজ্ঞানী-অধ্যাপকদের জন্য ভিসা ফি তুলে দেওয়ার কথাও ভাবছে ব্রিটেন। চ্যান্সেলর র্যাচেল রিভস কর কাঠামো পরিবর্তনের কথাও বলেছেন, যাতে বিদেশি মেধা আকৃষ্ট করা যায়।
তবে ছবিটা এত সহজ নয়।
- ২০২৫ সালের জুলাই থেকে দুই বছরের পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা কমিয়ে আনা হয়েছে ১৮ মাসে।
- স্থায়ী বাসিন্দার যোগ্যতা পেতে এখন লাগছে ১০ বছর।
- নতুন আবেদনকারীদের জন্য Health and Care Worker Visa বন্ধ করে দেওয়া হয়েছে।
- ইংরেজি ভাষার যোগ্যতার মানদণ্ড আরও কঠোর হয়েছে।
সংখ্যাই প্রমাণ দিচ্ছে কড়াকড়ির—
- ২০২৩ সালে ভারতীয়রা ১,৬২,৬৫৫টি ওয়ার্ক ভিসা পেয়েছিল। এক বছরে সেই সংখ্যা নেমে আসে অর্ধেকে (৮১,৪৬৩)।
- স্বল্পমেয়াদি স্টাডি ভিসার প্রত্যাখ্যান বেড়ে দাঁড়ায় ৬৮ শতাংশে।
- Skilled Worker ভিসার আবেদন ২০২৪ সালের ৬ হাজার থেকে ২০২৫ সালের জুলাইয়ে নেমে আসে ৪,৯০০ তে।
জার্মানিতে ভারতীয়দের উপস্থিতি (H-1B Visa)
জার্মানিতেও ভারতীয়দের উপস্থিতি সর্বাধিক (H-1B Visa)। মার্কিন ধাক্কাকে সুযোগ হিসেবে কাজে লাগাতে জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান সরাসরি বার্তা দেন—ভারতীয়রা এখানে গড় জার্মান নাগরিকের চেয়েও বেশি আয় করেন।
কিন্তু এখানেও নতুন কড়াকড়ি এসেছে।
- নাগরিকত্বের ফাস্ট-ট্র্যাক রুট বন্ধ হয়েছে।
- অন্তত ৫ বছর বসবাস না করলে নাগরিকত্বের আবেদন করা যাবে না। আগে নিয়ম ছিল মাত্র ৩ বছর।
ফলে জার্মানি যতই মেধা আহ্বান করুক, বাস্তবে আগের মতো খোলা দরজা আর নেই।

আরও পড়ুন : Delulu 101 : অপারেশন সিঁদুরের বিকৃত ইতিহাস পাকিস্তানের পাঠ্যবইয়ে! কী কী মিথ্যা তথ্য রয়েছে ?
কানাডা অভিবাসীবান্ধব দেশ (H-1B Visa)
কানাডা বহুদিন ধরেই অভিবাসীবান্ধব দেশ হিসেবে পরিচিত (H-1B Visa)। তবে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে ওয়ার্ক পারমিট জারি কমেছে প্রায় ৫০ শতাংশ।
প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেছেন—Temporary Foreign Worker Program (TFWP) নতুনভাবে সাজানো হবে, যা নির্দিষ্ট অঞ্চল ও খাতে সীমিত থাকবে। এর ফলে ভারতীয় পেশাজীবীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
চিনের নতুন কৌশলে মেধা টানার চেষ্টা (H-1B Visa)
চীন এবার নিয়ে এসেছে নতুন K-Visa। লক্ষ্য বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রের মেধাবী কর্মীদের আকৃষ্ট করা (H-1B Visa)। মার্কিন ধাক্কা কাজে লাগিয়ে এশিয়ার পরাশক্তি নিজেদের বাজার খুলে দিচ্ছে।
কার লাভ, কার ক্ষতি?
ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে ভারতীয় পেশাজীবীদের পথ অনেকটাই কঠিন হয়ে গেল (H-1B Visa)। ইউরোপ, কানাডা বা চীন এই সুযোগ নিতে চাইছে ঠিকই, কিন্তু তাদের নিজেদের নীতিই ক্রমশ কড়া হচ্ছে। অ্যান্টি-ইমিগ্রেশন রাজনীতি ইউরোপ জুড়ে মাথাচাড়া দিচ্ছে।
তাহলে আমেরিকার ক্ষতি কি ইউরোপ বা চীনের লাভে পরিণত হবে? বিশ্লেষকদের মতে, কেবলমাত্র শীর্ষ মেধার জন্য কিছু দরজা খোলা থাকলেও মধ্য ও জুনিয়র স্তরের ভারতীয় পেশাজীবীদের বিকল্প সুযোগ অনেকটাই সীমিত।


