Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন ভারতের তারকা পেসার মহম্মদ সামি। তাকে নিয়ে এবার আগরকরের মন্তব্যে শুরু হয়েছে তীব্র জল্পনা (Mohammed Shami)।
আগরকরের বক্তব্যে বিতর্কের সৃষ্টি (Mohammed Shami)
জাতীয় দলে কবে মহম্মদ সামির প্রত্যাবর্তন হবে সেই প্রশ্ন এখন সবার মনে। দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন তিনি। পরপর সিরিজে থেকেছেন তিনি ব্রাত্য। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তিনি জায়গা পান নি দলে। ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর তাকে আর দেখা যায় নি দলের জার্সি গায়ে। এমন অবস্থায় সামিকে নিয়ে আগরকরের মন্তব্যে তৈরি হয়েছে নতুন করে জল্পনা (Mohammed Shami)। তবে কি অন্ধকার তারকা পেসারের ভবিষৎ?
গতকালই ঘোষণা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল সেখানেও জায়গা না পাওয়ায় সামির দলে ফেরা আরও কঠিন হয়ে উঠছে বলেই মত অনেকের। সামির জায়গায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে জায়গা পেয়েছেন প্রসিধ কৃষ্ণ। ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলার কারণেই তাকে দলে সুযোগ দেওয়া হয়েছে। ভারতের বহু ম্যাচে সামির অসামান্য অবদানের কথা সমর্থকরা আজও মনে রেখেছেন কিন্তু প্রসিধ কৃষ্ণ ভাল ফর্মে থাকায় সামির চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠছে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: US Tariff War : ওষুধ আমদানিতে ১০০ শতাংশ মার্কিন শুল্ক, কতটা প্রভাব ভারতের ঔষধ রপ্তানিতে ?
এক সাংবাদিক সম্মেলনে সামিকে বাদ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় অজিত আগরকরকে। সেই প্রশ্নের উত্তরে অজিত আগরকর বলেন ‘এখনও পর্যন্ত সামির সম্পর্কে আমার কাছে আপডেট নেই কোনও। গত দুই তিন বছরে ও বেশি ক্রিকেট খেলেনি, দলীপ ট্রফিতে খেলেছে মাত্র একটা ম্যাচ। আমরা সবাই জানি সামি খেলোয়াড় হিসেবে কী করতে পারে তবে তার আগে সামিকে কিছুটা ক্রিকেট খেলতে হবে।’ আর এই মন্তব্যের কারণেই সামির ভবশত নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

২০২৩ সালে খেলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবার সামিকে দেখা গিয়েছিল ইন্ডিয়ার জার্সি গায়ে। তারপর দীর্ঘদিন চোটের সমস্যায় ভুগতে হয়েছে তাকে। গত বছরের নভেম্বর মাসে তাকে বাংলা দলের হয়ে মাঠে ফিরতে দেখা যায় (Mohammed Shami)।


