Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আলোর উৎসব দীপাবলি ও ভাইফোঁটার (Soham Chakraborty Father Death) আনন্দে যখন মেতে উঠেছে গোটা বাংলা, তখনই ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা খেলেন অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। পিতৃহারা হলেন টলিউডের এই অভিনেতা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন তাঁর বাবা সুব্রত চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। স্বাভাবিকভাবেই প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ সোহম ও তাঁর পরিবার।
ঠিক কী হয়েছিল? (Soham Chakraborty Father Death)
পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত (Soham Chakraborty Father Death) সমস্যা-সহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন সুব্রতবাবু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পাশাপাশি তাঁকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। ৯ নভেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাবার সঙ্গে সোহমের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। বাবা শুধু অভিভাবকই নন, ছিলেন তাঁর কাছের বন্ধুও। ২০২১ সালে বাবার ৭৫তম জন্মদিনও বিশেষভাবে উদযাপন করেছিলেন অভিনেতা। তাই এই মৃত্যু তাঁর কাছে নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি।
আরও পড়ুন: Daily Astrology Prediction: গোবর্ধন পূজায় বিশেষ গ্রহযোগ! কোন রাশির কপালে কী আছে?
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও পেশাগত জীবনে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সোহম। সেই পরিস্থিতি কাটিয়ে আবারও অভিনয়জগতে নতুনভাবে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। নতুন সিনেমা নিয়েও আলোচনা চলছিল বলে জানা গিয়েছে।


