Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশনের পরিচিত মুখ সায়ক চক্রবর্তী (Sayak–Susmita) । ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা নিজের অভিনয়ের জন্য যেমন পরিচিত, তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যেই থাকেন আলোচনায়। বিশেষ করে, তাঁর দাদা সব্যসাচী ও প্রাক্তন বৌদি সুস্মিতা রায়ের ডিভোর্স ঘিরে কিছুদিন আগে চর্চা হয়েছিল তুঙ্গে। সব্যসাচী ও সুস্মিতার বিবাহবিচ্ছেদ খুব শান্তিপূর্ণ হয়নি। ডিভোর্সের সময় ও পরেও নানা বিষয়ে তাঁদের দু’জনের সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে চলত মন্তব্য-প্রতিমন্তব্য। তাতে মাঝেমধ্যেই নাম জড়াত সায়কেরও। এবার সায়কের জন্মদিনে শুভেচ্ছা জানালেন সুস্মিতা।

কী ছবি দেখা গিয়েছে? (Sayak-Susmita)
সম্প্রতি প্রাক্তন বৌদি ও দেওরের সম্পর্কের সমীকরণে নতুন মোড় নিল। ভাইফোঁটার একটি পুরনো ছবি শেয়ার করেছেন সুস্মিতা রায় (Susmita Roy)। ছবিতে দেখা যাচ্ছে, সায়ককে ফোঁটা দিচ্ছেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “শুভ জন্মদিন ভাই।”

গলল সম্পর্কের বরফ ? (Sayak-Susmita)
এই পোস্ট দেখে অনেকেই অবাক। ডিভোর্সের পরে এমন এক আন্তরিক শুভেচ্ছা, তাহলে কি নতুন করে সম্পর্কের বরফ গলল? নেটিজেনদের প্রশ্ন, তবে কী সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে? যদিও উত্তর এখনো অজানা । কারণ আমাদের তরফ থেকে সায়কের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু অভিনেতাকে ফোনে পাওয়া যায়নি।
অনেকেই মনে করছেন, অতীতের সব মনোমালিন্য ভুলে হয়ত সুস্মিতা এখন মেলে ধরতে চাইছেন সৌহার্দ্যের হাত। কারণ সায়কের দাদার সাথে ডিভোর্স হলেও সম্পর্ক তো একেবারে মুছে যায় না। শুধু দেওর বৌদি নয়, সায়ক আর সুস্মিতার সম্পর্ক ছিল আপন ভাই বোনের মতো।
যোগাযোগ করা যায়নি (Sayak-Susmita)
এই প্রসঙ্গে সায়কের (Sayak) প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয় ট্রাইব টিভির পক্ষ থেকে। তবে তাঁর ফোনে সাড়া মেলেনি। ফলে সায়কের দিক থেকে কিছু জানা যায়নি। তবে সুস্মিতার এই পোস্ট যে ইতিবাচক বার্তা বহন করছে, তা বলাই যায়। তিনি বুঝিয়ে দিয়েছেন, সম্পর্ক ভেঙে গেলেও মানসিক দূরত্ব সবসময় থাকতেই হবে, এমন নয়।
কী বার্তা পৌঁছাল? (Sayak-Susmita)
ভাইফোঁটার মতো আবেগঘন মুহূর্তে এমন ছবি পোস্ট করে তিনি যে একটি ভালো বার্তা দিতে চেয়েছেন, তা পরিষ্কার। নেটপাড়ায় ইতিমধ্যেই এই পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। আসলে শোনা গিয়েছিল, সামনে রাখি পূর্ণিমাতে সুস্মিতা তাঁর অফিসের সবাইকে রাখি পরিয়েছিলেন। সায়কের জন্য সুস্মিতার তরফ থেকে কোনও ফোন বা রাখি, কিছুই আসেনি। তবে সায়কের জন্মদিনে এভাবে শুভেচ্ছা জানানোর জন্য নেটিজেনরা অবাক হওয়ার পাশাপাশি প্রশংসাও করেছেন।
আরও পড়ুন: US Tariff War : ওষুধ আমদানিতে ১০০ শতাংশ মার্কিন শুল্ক, কতটা প্রভাব ভারতের ঔষধ রপ্তানিতে ?
এক ফ্রেমে দেখার ইচ্ছা
এখন দেখার বিষয়, সায়ক এই বিষয়ে কি বলেন। তিনি যদি এই পোস্টের জবাবে কিছু লেখেন বা জানান, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। তবে সুস্মিতার অনুরাগীরা, পুনরায় সায়ক আর সুস্মিতাকে যে এক ফ্রেমে দেখতে চান, তার প্রমাণ অভিনেত্রীর কমেন্ট বক্স।



