Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভোর থেকে রাত পর্যন্ত ব্যস্ততার এক অন্যরকম ছন্দ (Health and Fitness Foods)। সকাল থেকেই প্যান্ডেল হপিং, বন্ধুদের সঙ্গে আড্ডা, ছবি তোলা, খাওয়া-দাওয়া সব মিলিয়ে শরীর-মন দুই-ই থাকে টগবগে। তবে অনেক সময় খেয়াল না থাকায় খাবারদাবারের নিয়ম মানা হয় না। এর ফলে শরীরে ভিতরে ভিতরে ক্লান্তি জমতে থাকে। তাই পুষ্টিবিদদের মতে, উৎসবের সময় কয়েকটি খাবার বিশেষভাবে খেলে শরীর যেমন এনার্জি পায়, তেমনই চনমনে থাকে।

কলা: প্রাকৃতিক এনার্জি বুস্টার (Health and Fitness Foods)
কলা শুধু সহজলভ্য নয়, শরীরের জন্য ভীষণ উপকারীও।
- উপাদান : কলায় রয়েছে ফাইবার, পটাশিয়াম এবং পর্যাপ্ত কার্বোহাইড্রেট।
- উপকারিতা :
- শরীরে তৎক্ষণাৎ শক্তি জোগায়।
- পটাশিয়াম শরীরের স্নায়ুতন্ত্র ও পেশি সুস্থ রাখে।
- অনেক সময় বাজারে পাওয়া এনার্জি ড্রিঙ্ক বা বুস্টারের তুলনায় প্রাকৃতিক কলা অনেক বেশি কার্যকরী।
- কীভাবে খাবেন : প্যান্ডেলে বেরোনোর আগে কিংবা সারারাত ঠাকুর দেখার মাঝে কলা খেলে ক্লান্তি দূরে থাকে।
ডিম: সম্পূর্ণ পুষ্টির উৎস (Health and Fitness Foods)
ডিমকে বলা হয় “সুষম খাবারের অন্যতম শ্রেষ্ঠ বিকল্প।”
উপাদান : ডিমে প্রোটিন, ক্যালশিয়াম, ভিটামিন এ এবং মিনারেলস রয়েছে।
উপকারিতা :
- শরীরকে প্রয়োজনীয় প্রোটিন যোগায়, যা ক্লান্ত পেশিকে তরতাজা করে।
- ডিমের কুসুমে থাকা ভালো ফ্যাট শরীরে শক্তি সঞ্চার করে।
- নিয়মিত ডিম খেলে ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণ হয়।
- কীভাবে খাবেন : প্রাতঃরাশে সিদ্ধ ডিম বা অমলেট খেতে পারেন। প্যান্ডেল হপিংয়ের আগে এক-দুটি ডিম খেলে দীর্ঘক্ষণ শক্তি বজায় থাকে।
কাঠবাদাম (Health and Fitness Foods)
ছোট্ট বাদামের দানা কিন্তু শরীরকে দেয় বিপুল শক্তি।
উপাদান : কাঠবাদামে ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে।
উপকারিতা :
- শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- ক্লান্ত শরীরকে তৎক্ষণাৎ এনার্জি দেয়।
- ভেজানো বাদামে ‘লাইপেস’ নামক একটি উপাদান নির্গত হয়, যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে।
- কীভাবে খাবেন : সকালে খালি পেটে ৪-৫টি ভেজানো বাদাম খেলে সারাদিন শরীর চাঙ্গা থাকে।
আরও পড়ুন: Kanakdurga Jhargram: চারশো বছরেরও পুরনো কনকদুর্গা মন্দির কেন এত রহস্যঘেরা?
পুজোর আনন্দে শরীরকে সতেজ রাখতে শুধু বাইরে ঘোরা বা মজা করাই যথেষ্ট নয়, সঠিক খাবারও সমান জরুরি। কলা, ডিম আর কাঠবাদামের মতো সহজলভ্য খাবার যদি নিয়মিতভাবে ডায়েটে রাখা যায়, তবে ঠাকুর দেখা থেকে সারারাত নাচ সবই সম্ভব হবে ক্লান্তি ছাড়াই।



