Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুজো শেষ হতেই আবহাওয়ার দৃশ্যপট (Weather Report) বদলেছে রাজ্যে। দক্ষিণবঙ্গে বর্ষার দাপট কিছুটা কমলেও, উত্তরের জেলাগুলিতে আগামী দিনে ভয়াবহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিহার এবং আশপাশের অঞ্চলের উপর অবস্থান করা একটি সুস্পষ্ট নিম্নচাপ এখন ধীরে ধীরে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Report)
আবহাওয়া দফতরের তথ্যানুসারে, নিম্নচাপটি বর্তমানে পশ্চিম ঝাড়খণ্ড (Weather Report), দক্ষিণ বিহার, দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর ছত্তীসগঢ়ের উপর অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত একটি ঘূর্ণাবর্ত প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় বিস্তৃত। এই ব্যবস্থার কারণে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে আজ রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে। সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুরদুয়ারে, যেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে।
পাহাড়ি ধসের আশঙ্কা (Weather Report)
এই অঞ্চলে বৃষ্টির ফলে পাহাড়ি ধসের আশঙ্কা রয়েছে (Weather Report)। নদীগুলির জলস্তর হঠাৎ করে বেড়ে যেতে পারে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে। পাহাড়ি এলাকার পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরের নির্দিষ্ট অঞ্চলে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানা গেছে।
পুরোপুরি বৃষ্টিমুক্ত নয়
দক্ষিণবঙ্গের পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও পুরোপুরি বৃষ্টিমুক্ত নয়। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদ ও নদিয়ায় কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ও সোমবার পর্যন্ত। এই অঞ্চলগুলিতে আপাতত হলুদ সতর্কতা জারি রয়েছে।

আরও পড়ুন: Darjeeling Landslide: ভেঙে পড়ল মিরিকের সেতু, দার্জিলিং-সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন!
উত্তাল সমুদ্র
উপকূলবর্তী অঞ্চলেও সমুদ্র বেশ উত্তাল। উত্তর বঙ্গোপসাগরে রবিবার পর্যন্ত ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


