Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: এই বছর অর্থাৎ ২০২৫ সালের লক্ষ্মীপুজো অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) কাছে অন্যরকম। বলা ভালো, অত্যন্ত বিশেষ । শুধু পুজোর আয়োজন নয়, ঘরেও এসেছে নতুন আনন্দ। তাঁদের ছোট্ট অতিথি শুধু ঘরের আনন্দই নয়, আশেপাশের মানুষদের মনও জয় করে নিয়েছেন। আগের বছর সেভাবে পুজোর আয়োজন করতে পারেননি। এবার শ্রীময়ী মন দিয়ে মা লক্ষ্মীর ভোগ দেবেন ঠিক করেছেন। কী কী ভোগ নিবেদন করছেন তিনি? এ বছরে কী লক্ষ্মীলাভ করলেন অভিনেত্রী? মেয়েকে নিয়ে কী কী বললেন শ্রীময়ী ? নানান কথা শেয়ার করে নিলেন কেটিভি -র সাক্ষাৎকারে।

লক্ষ্মীপুজোর আয়োজন (Sreemoyee Chattoraj)
মূর্তি এনে নয়, বরাবরের মতো প্রতিষ্ঠিত মূর্তিতেই পুজো হচ্ছে শ্রীময়ীর বাড়িতে। কিন্তু এবারে এক নতুন পরিকল্পনা করেছেন শ্রীময়ী। বললেন, “এবার মাকে ভোগ দেব খিচুড়ি, লাবড়া, পায়েস আর চাটনি। সঙ্গে থাকবে শুকনো মঠ, নাড়ু, চিড়ে ফলমূল আরও অনেক কিছুই।”

বদলে যাওয়া (Sreemoyee Chattoraj)
এই পুজোয় আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটি হল অভিনেত্রীর মেয়ে কৃষভি। কৃষভির জন্মের পর থেকেই বদলে গেছে শ্রীময়ী আর তাঁর স্বামীর জীবন। শ্রীময়ী জানান, “জানতাম আমাদের পরিচিতি আছে ঠিকই, কিন্তু কৃষভিকে নিয়ে যে এত মানুষের ভালোবাসা পাব, সেটা ভাবিনি। পুজোর মণ্ডপে মণ্ডপে লোকজন ওকেই দেখে খুশি হয়েছে। ওর জন্যই আমাদের জীবন একেবারে বদলে গেছে।”
জীবনের বড় প্রাপ্তি (Sreemoyee Chattoraj)
শ্রীময়ী (Sreemoyee) বলেন, “মানুষের এই ভালোবাসা, শুভেচ্ছা পেয়ে আমি আপ্লুত। কৃষভিকে নিয়ে এত ভালোবাসা পেয়েছি যে, মনে হচ্ছে ওর-ই জন্য আমাদের জীবন তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে।” শ্রীময়ী বিশ্বাস করেন, টাকা দিয়ে সবকিছু মাপা যায় না। কিন্তু একজন মা হিসেবে, একজন মানুষ হিসেবে, কৃষভির জন্য তিনি যে ভালোবাসা, সম্মান এবং পরিচিতি পেয়েছেন ,তা তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
ছোট্ট তারকা (Sreemoyee Chattoraj)
দুর্গাপুজোতেও শ্রীময়ী দারুণ সময় কাটিয়েছেন মেয়েকে নিয়ে। বললেন, “আমাদের জন্য এবছরের পুজোর দিনগুলো বিশেষ হয়েছে। সবটাই কৃষভির জন্য।” শ্রীময়ী (Sreemoyee) জানান, তিনি ভাবতেই পারেননি তাঁর ছোট্ট মেয়ে এতটা সহযোগিতা করবে। পুজোর ভিড়, আলোর ঝলকানি বা শব্দ কিছুতেই বিরক্তি প্রকাশ করেনি কৃষভি। বরং মায়ের কোলে, বন্ধুদের সঙ্গে মিশে, সে যেন নিজেই এক ছোট্ট তারকা হয়ে উঠেছে। হাসিখুশি মুখে সে মণ্ডপে মণ্ডপে ঘুরেছে, যা দেখে অনেকেই বিস্মিত।
আরও পড়ুন: Gargee RoyChowdhury: প্রযোজনায় মন গার্গীর, নাটক দিয়ে শুরু নয়া অধ্যায়

সত্যিকারের আনন্দ (Sreemoyee Chattoraj)
এই ভাবেই নিজের মনের কথা ভাগ করে নিলেন শ্রীময়ী। তাঁর এই পুজোর গল্প যেন অনেকের জীবনের সঙ্গেও মিল খুঁজে পাবে , কারণ সন্তানের মুখেই যে মায়েরা জীবনের সত্যিকারের আনন্দ খুঁজে পান, সেটা আবারও প্রমাণ করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।



