Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউডে আবারও বাজল বিয়ের সানাই (Tanushree Wedding)। জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী চুপিসারে নিজের নতুন জীবনের অধ্যায় শুরু করলেন বিদেশে। আটলান্টায় কর্মরত আইটি প্রফেশনাল সুজিত বসুর সঙ্গে তিনি লাস ভেগাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। শহরের বাইরে, আলো-ঝলমলে ভেগাসে এক স্বপ্নময় আয়োজনের মধ্যেই পরিণতি পেল তাঁদের প্রেম।
বিয়ের ঘোষণা প্রকাশ্যে (Tanushree Wedding)
তনুশ্রীর ঘনিষ্ঠ মহলে কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল যে তিনি শহরের (Tanushree Wedding) বাইরে আছেন এবং যোগাযোগও কমাচ্ছেন। কারণ হিসেবে বহুজন ভেবেছিলেন তাঁর নতুন ছবি ডিপ ফ্রিজ এর প্রচারণা বা ব্যস্ততার চাপ। কিন্তু আসল খবর গোপন রেখেই ছিলেন নায়িকা। অবশেষে বিয়ের ঘোষণার পরই প্রকাশ্যে আসে তাঁর দীর্ঘদিনের রহস্য।

এত দ্রুত বিয়ের সিদ্ধান্ত! (Tanushree Wedding)
অভিনেত্রী জানান, তাঁর সঙ্গে সুজিতের আলাপ হয়েছিল এক পরিচিত (Tanushree Wedding) বন্ধুর মাধ্যমে। সে সময় তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। এরপর তনুশ্রী দেশে ফিরে আসেন, কিন্তু দূরত্ব তাদের সম্পর্ককে আটকাতে পারেনি। প্রায় পাঁচ মাস ধরে চলতে থাকা এই সম্পর্ক ধীরে ধীরে গভীরতায় পৌঁছে যায়। যদিও তাঁরা এত দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেবেন ভেবেই উঠতে পারেননি, পরিস্থিতি যেন নিজেই পথ তৈরি করে দিয়েছিল।
আরও পড়ুন: Indian Railway: ট্রেনে কি হালাল মাংস দেওয়া হয়? তা নিয়ে বিতর্ক তুঙ্গে!

লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েই ঘটনাটি ঘটে
লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েই ঘটনাটি ঘটে। তনুশ্রী জানান, তিনি তখনও ভাবেননি যে বিয়ের আয়োজন সারা। সুজিত নাকি আগেই পরিকল্পনা করে রেখেছিলেন সব কিছু। পৌঁছে তিনি দেখেন সাজানো মঞ্চ, অতিথিরা প্রস্তুত এবং রীতিমতো বরও অপেক্ষায়। দূর থেকেও পরিবারের উপস্থিতি নিশ্চিত করেছেন তাঁরা-ভিডিয়ো কলে বাবা-মাকে রেখে সম্পন্ন হয়েছে বিয়ের সব রীতিনীতি। তনুশ্রী জানান, পুরো ঘটনাই তাঁর কাছে রূপকথার মতো মনে হয়েছে। এর আগেই সুজিত হিরের আংটি দিয়ে তাঁকে প্রস্তাব দিয়েছিলেন।


