Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য কঠিন এক সিদ্ধান্ত নিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। কিসের জন্য তাঁকে নিতে হল এত বড় পদক্ষেপ? উত্তরবঙ্গের (North Bengal) পরিস্থিতির জন্য কী করলেন রুক্মিণী?
উত্তরবঙ্গের পরিস্থিতি (Rukmini Maitra)
৪ ঠা অক্টোবর থেকেই প্রবল বর্ষণের উত্তরবঙ্গের পরিস্থিতি হয়েছে কঠিন থেকে কঠিনতম। লাগাতার বৃষ্টির দরুন ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে বন্যার কবলে পড়েছে আলিপুরদুয়ার ( Alipoorduar) , কোচবিহার ( cochbihar) , জলপাইগুড়ির ( Jalpaiguri) বিভিন্ন এলাকা। ৪ঠা অক্টোবর শনিবার ১২ ঘন্টা ধরে লাগাতার ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে ওই অঞ্চলে। যার ফলে তৈরি হয়েছে উত্তাল বন্যা পরিস্থিতি। ধস নেমেছে রাস্তার বহু জায়গায়। ভেঙে গেছে বহু রাস্তাঘাট । ধস নেমেছে বিভিন্ন পাহাড়ের ঢালে।
দুই পাহাড় সংযোগকারী গুরুত্বপূর্ণ ব্রিজ যেটা শিলিগুড়ির ( siliguri) সাথে দার্জিলিংকে ( Darjeeling) যুক্ত করে সেই ব্রিজ জলে ভেসে গেছে। বন্যায় ঘর ছাড়া বহু মানুষ । এর সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে লাটাগুড়ি (Lataguri) অঞ্চলে জঙ্গলের বহু পশু পাখি। বন্যার জলে ভেসে যেতে দেখা গেছে তাদেরকে। এখনো পর্যন্ত এই বিপর্যয়ের মৃতের সংখ্যা প্রায় কুড়ি জন। এছাড়াও অসুস্থ হয়েছেন বহু মানুষ (Rukmini Maitra)।
কঠিন পরিস্থিতির মোকাবিলা (Rukmini Maitra)
পুজোর ছুটিতে বহু পর্যটক (Tourist) ঘুরতে গিয়েছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। সেই সমস্ত মানুষজনও আটকে পড়েছেন এই বিপর্যয়ের মধ্যে। বহু এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে সরকারি তরফ থেকে উদ্ধারকার্য শুরু হলেও রাস্তাঘাট সঠিক না থাকায় যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে উদ্ধারকারী টিমের জন্য। এরকম কঠিন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ।
বাতিল হল ছবির প্রথম ঝলক মুক্তি
লক্ষ্মী পুজোর দিন রুক্মিণী মৈত্র অভিনীত নতুন ছবি “হাঁটি হাঁটি পা পা” ( Haati Haati paa paaa) এর প্রথম ঝলক প্রকাশ্য সিদ্ধান্ত নিয়েছিল এই ছবির পরিচালক থেকে প্রয়োজকরা। ছবি সাফল্য কামনা করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন টিম। কিন্তু লক্ষ্মীপুজোর (Laxmi puja) দিন সবটা এলোমেলো করে দিল উত্তরবঙ্গের এই বিপর্যয়। এত মানুষ প্রাণ হারিয়েছেন, এত মানুষ ঘর ছাড়া, তা দেখে মন খারাপ অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) । এইরকম পরিস্থিতিতে ছবির প্রথম ঝলক আপাতত মুক্তি পাচ্ছে না।

রুক্মিনীর সিদ্ধান্ত
‘হাঁটি হাঁটি পা পা ‘ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) ও রুক্মিণী মৈত্র ( Rukmini Maitra) । এই ছবির পরিচালনা করেছেন অর্ণব মিদ্যা (Arnab Midya)।এই ছবি জন্যই প্রথমবার পর্দা একসাথে যাচ্ছে রুক্মিণী মৈত্র ও চিরঞ্জিত চক্রবর্তীকে। বাবা মেয়ের মিষ্টি সমীকরণের গল্প বলবে এই ছবি। এই ছবির শুটিং থেকে প্রমোশনে , ভীষণই উৎসাহিত ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল অভিনেত্রী প্রথম কাজ বিনোদিনী। তারপরেই চলতি বছরেই মুক্তি পাবে নতুন ছবি “হাঁটি হাঁটি পা পা ” কিন্তু উত্তরবঙ্গের এই পরিস্থিতি দেখে পিছু হাঁটলেন অভিনেত্রী (Actress) নিজেই।

আরও পড়ুন: Taniska Tiwari: লক্ষ্মী মেয়ে তনিস্কা, মায়ের আরাধনায় কাজ করছেন অভিনেত্রী
কী লিখলেন পোস্টে?
অভিনেত্রী নিজের সামাজিক মাধ্যমের (social Media) পাতায় একটি পোস্ট করে জানান বানভাসি উত্তরবঙ্গের পরিস্থিতিতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এমন অবস্থায় তিনি ছবির প্রথম ঝলক ( Teaser) প্রকাশ্যে আনার ঘটনাকে স্থগিত রাখলেন। বন্যা কবলিত এলাকাগুলি দ্রুত যাতে সেরে ওঠে সেই প্রার্থনাই করেছেন অভিনেত্রী( Actress) রুক্মিণী মৈত্র। রুক্মিণীর ( Rukmini) এইরকম পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। অভিনেতা দেবকেও ( Dev) দেখা গেল নিজের সামাজিক মাধ্যমের পাতায় উত্তরবঙ্গের মানুষদের জন্য প্রার্থনা করতে। দ্রুত যাতে এই সংকট থেকে মানুষ বেরিয়ে আসতে পারেন সেই কামনাই করেছেন অভিনেতা দেব (Rukmini Maitra)।


