Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অনেক সময় পরিশ্রম করেও আমরা অর্থনৈতিক উন্নতি করতে পারি না (Vastu Shastra)। টাকা এলেও তা নানা খরচে শেষ হয়ে যায়। ফলে সঞ্চয় বাড়ে না, বরং ঋণ বা আর্থিক সংকটের মুখে পড়তে হয়। বাস্তুশাস্ত্র মতে, এই সমস্যার পিছনে থাকতে পারে ঘরের অজান্তে থাকা কিছু বাস্তুদোষ। সেগুলি সংশোধন করলে ধীরে ধীরে অর্থাগম ও সঞ্চয়ের সুযোগ বাড়ে।

মাকড়সার জাল সরান (Vastu Shastra)
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে মাকড়সার জাল থাকা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। মাকড়সার জাল ঘরে নেতিবাচক শক্তি টানে এবং অর্থ সঞ্চয়ে বাধা সৃষ্টি করে। তাই নিয়মিত ঘরের কোণায় কোণায় ভালো করে ঝাড়ু বা কাপড় দিয়ে মাকড়সার জাল সরিয়ে ফেলুন। এতে অর্থাগমের পথ প্রশস্ত হয় এবং গৃহে সমৃদ্ধি আসে।

দেওয়ালে অপ্রয়োজনীয় দাগ রাখবেন না (Vastu Shastra)
বাড়ি, দোকান বা অফিসের দেওয়ালে কোনও অপ্রয়োজনীয় দাগ, দাগের চিহ্ন বা ফাটা অংশ যেন না থাকে। এসব দাগ আর্থিক স্থিতি নষ্ট করে এবং স্থায়ী অস্থিরতা আনে। তাই যত দ্রুত সম্ভব দেওয়াল পরিষ্কার বা পুনরায় রঙ করিয়ে ফেলুন। পরিষ্কার ও উজ্জ্বল দেওয়াল সৌভাগ্য এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে।
গাছের শুকনো পাতা পরিষ্কার করুন (Vastu Shastra)
আপনার বাড়ির বারান্দা, বাগান বা ঘরের টবে রাখা গাছের যত্ন নিন। শুকনো বা হলুদ পাতা জমে থাকলে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন। বাস্তুশাস্ত্র বলে, শুকনো পাতা বা মৃত উদ্ভিদ জীবনের স্থবিরতার প্রতীক। এগুলি ঘরে থাকলে অর্থের প্রবাহ থেমে যায় এবং আয় হ্রাস পায়। সতেজ সবুজ গাছ অর্থ, উন্নতি ও ইতিবাচক শক্তির প্রতীক।
বাদুড়ের প্রবেশ রোধ করুন (Vastu Shastra)
অনেক সময় দেখা যায় ঘরে বা বারান্দায় চামচিকে বা বাদুড় ঢুকে পড়ে। বাস্তুশাস্ত্র মতে, এটি খুবই অশুভ লক্ষণ। বাদুড় বা চামচিকে ঘরে বাসা বাঁধলে আর্থিক ক্ষতি ও অকারণ খরচের আশঙ্কা থাকে। তাই ঘরের জানালা ও বায়ুনালায় নেট বা জালি লাগিয়ে দিন, যাতে এমন প্রাণী প্রবেশ করতে না পারে।
কল থেকে অপ্রয়োজনীয় জল পড়া (Vastu Shastra)
বাস্তুশাস্ত্রের মতে, জলের অপচয় অর্থের অপচয়ের প্রতীক। যদি বাড়ির কোনও কল থেকে টপটপ করে জল পড়ে, তা দ্রুত মেরামত করান। ক্রমাগত জল পড়া মানে ক্রমাগত অর্থ ক্ষয়। কল ঠিক করে ফেললেই অর্থ স্থিতি ফের উন্নত হয়।
আরও পড়ুন: North Bengal Floods: ফুঁসছে তোর্সা, ভেঙে পড়ছে সেতু কতটা প্রস্তুত ছিল প্রশাসন এই বিপর্যয়ের জন্য?

রান্নাঘরে এঁটো বাসন ফেলে রাখবেন না
বাস্তুশাস্ত্র অনুযায়ী, রান্নাঘর হল ‘মা লক্ষ্মীর স্থান’। সেখানে নোংরা বা এঁটো বাসন ফেলে রাখা অত্যন্ত অশুভ বলে ধরা হয়। এটি সম্পদের দেবী লক্ষ্মীর অসম্মান। তাই খাবার শেষে যত দ্রুত সম্ভব বাসন পরিষ্কার করে ফেলুন। পরিষ্কার-পরিচ্ছন্ন রান্নাঘর আর্থিক সৌভাগ্যের দ্বার খুলে দেয়।



