Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিগুলি বিশ্ব ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে(India Pacts)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
চুক্তির মাধ্যমে স্থিতিশীলতার আশা (India Pacts)
প্রধানমন্ত্রী জানান, ইইউ-এর সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি বিশ্বকে স্থিতিশীলতার আশা দেখিয়েছে এবং পরবর্তী পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি সেই স্থিতিশীলতা কত দ্রুত আসতে পারে, তার নিশ্চয়তা দিয়েছে। মোদি বলেন, “আমরা যখন ইইউ-এর সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করি, তখন বিশ্ব স্থিতিশীলতার আশা পায়। তার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি সেই স্থিতিশীলতার গতি সম্পর্কে বিশ্বকে আশ্বস্ত করে।”
ভবিষ্যৎ-উপযোগী চুক্তি
মোদি ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিগুলিকে ‘ফিউচার-রেডি’ বা ভবিষ্যৎ-উপযোগী বলে উল্লেখ করেন। তিনি বলেন, “ভারত বিশ্বের একাধিক দেশের সঙ্গে ভবিষ্যৎ-প্রস্তুত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করছে। গত কয়েক দিনের মধ্যেই আমরা বিশ্বের নয়টি গুরুত্বপূর্ণ ও বড় দেশের সঙ্গে চুক্তি করেছি। ২৭টি দেশের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হওয়া চুক্তিটি হল ‘মাদার অফ অল ডিলস’।”
‘সবচেয়ে বড় চুক্তি’ (India Pacts)
গত মাসে ভারত ও ইইউ একটি বৃহৎ বাণিজ্য চুক্তির ঘোষণা দেয়, যাকে উভয় পক্ষই ‘সবচেয়ে বড় চুক্তি’ বলে বর্ণনা করে। এই চুক্তির ফলে দুই পক্ষের মধ্যে পণ্য ও পরিষেবার ওপর আরোপিত অধিকাংশ শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হবে।
মোদি-ট্রাম্প আলোচনা (India Pacts)
এর পর চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে আলোচনা হয়। সেই আলোচনার পর ট্রাম্প জানান, ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে, বিনিময়ে ভারত আমেরিকার সমস্ত পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনবে।
আরও পড়ুন: Ishan Tharoor: ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, ছেলের কাজ যাওয়ায় তীব্র সমালোচনা শশী থারুরের
যৌথ বিবৃতি প্রকাশ হবে (India Pacts)
কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র চার থেকে পাঁচ দিনের মধ্যে একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে এবং মার্চের মাঝামাঝি সময়ের মধ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ওয়াশিংটনে থাকা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এই চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যার মধ্যে রয়েছে বিপুল সম্ভাবনা।



