Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গরমে ঘেমে (Ice Cube Facial) যাওয়া ক্লান্ত মুখ, রোদে পুড়ে নিস্তেজ হয়ে যাওয়া ত্বক- এই সব সমস্যার সহজ ও প্রাকৃতিক সমাধান হতে পারে একেবারে ঘরোয়া একটি উপাদান, আর তা হল বরফ। শুধু গ্রীষ্মেই নয়, সারা বছর জুড়েই বরফ ত্বকের পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ত্বককে টানটান, উজ্জ্বল ও সতেজ রাখতে প্রতিদিনের রুটিনে বরফের ব্যবহার সত্যিই কার্যকরী। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বরফ আপনার স্কিন কেয়ার রুটিনে যুক্ত হলে ত্বকের নানা সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আনা যায়।
১. ত্বক টানটান ও পোরস ছোট করে (Ice Cube Facial)
ত্বকের ওপেন পোরস অনেকের কাছেই বড় (Ice Cube Facial) সমস্যা। বরফ চামড়ার রক্তনালীগুলোকে সংকুচিত করে, ফলে ত্বক হয় আরও টাইট ও মসৃণ। এটি প্রাকৃতিক প্রাইমারের মতো কাজ করে, বিশেষ করে মেকআপের আগে ব্যবহার করলে মেকআপ দীর্ঘস্থায়ী হয় এবং ত্বক লাগে নিখুঁত।

২. চোখের নিচের ফোলা ভাব কমাতে দারুণ কার্যকর (Ice Cube Facial)
সকালবেলা ঘুম থেকে উঠে চোখের নীচে (Ice Cube Facial) ফোলাভাব লক্ষ্য করেছেন নিশ্চয়ই? বরফের ঠান্ডা স্পর্শ এই ফোলাভাব কমিয়ে ত্বকে ফিরিয়ে আনতে পারে প্রাণচাঞ্চল্য। মুখে হালকা করে বরফ ঘষে নিলেই ত্বক হয় রিফ্রেশ এবং ঝলমলে।
৩. ট্যান বা রোদে পোড়া ত্বকে আরাম দেয়
রোদে পুড়ে গেলে ত্বকে জ্বালাভাব ও অস্বস্তি দেখা দেয়। এই সময় বরফের সঙ্গে শসা বা টম্যাটোর রস মিশিয়ে আইস কিউব তৈরি করে ত্বকে প্রয়োগ করলে তা ঠান্ডা অনুভূতি দেয় এবং ট্যান কমায়।
আরও পড়ুন: Zoho vs Whatsapp: নড়েচড়ে বসল হোয়াটসঅ্যাপ, একগুচ্ছ নতুন ফিচার আনছে মেটা!
৪. প্রাকৃতিক গ্লো বাড়ায়
ফ্রোজেন গ্রিন টি বা গোলাপজল দিয়ে তৈরি বরফের টুকরো নিয়মিত ব্যবহারে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে। যাঁদের ত্বক নির্জীব বা রুক্ষ হয়ে উঠেছে, তাঁদের জন্য এটি দারুণ কাজ করে।
৫. ব্রণ ও র্যাশ কমায়
বরফের ঠান্ডা স্পর্শ প্রদাহ কমাতে সাহায্য করে। ফলে ব্রণজনিত ফোলাভাব বা লালচে ভাব অনেকটাই কমে যায়। তবে কখনও বরফ সরাসরি ত্বকে ব্যবহার করবেন না, বরং পাতলা কাপড় বা তুলোয় মুড়ে ব্যবহার করাই ভাল।

৬. মেকআপ সেট করতে ব্যবহার করুন
মেকআপের আগে বা পরে বরফ ব্যবহার করলে তা সেটিং স্প্রের মতো কাজ করে। মেকআপ দীর্ঘ সময় পর্যন্ত ঠিকঠাক থাকে, ত্বকেও আসে একটা ন্যাচারাল ফিনিশ।
কিছু জরুরি সতর্কতা
- বরফ সরাসরি মুখে ব্যবহার নয়
- সংবেদনশীল ত্বকে দিনে একবারের বেশি নয়
- বরফ ব্যবহারের পরে গরম জল ব্যবহার এড়িয়ে চলুন


