Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় সময় রাত সাড়ে দশটায় মুখোমুখি দুই কিংবদন্তি। সেই ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা (Chess)।
মুখোমুখি দুই কিংবদন্তি (Chess)
ভারতীয়দের মধ্যে দাবার জন্য আগ্রহ যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। ভারতীয় দাবায় যেন এক বিপ্লব আসে তার হাত ধরে। খুব ছোটবেলায় তার পরিচয় হয় দাবার সাথে। তারপর থেকেই তিনি জিততে শুরু করেন নানা চ্যাম্পিয়নশিপে। শুধু যে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন তা নয় বরং অনেকেক আকৃষ্ট করেছেন খেলার প্রতি। ভারতের সেই কিংবদন্তিকে আরেকবার দেখা যাবে আজ দাবার বোর্ডে। মুখোমুখি আরেক কিংবদন্তি গ্যারি কাসপারভ (Chess)।
আজ ফিরে আসতে চলেছে দাবা দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা। দাবা বোর্ডের দুই প্রান্তে ফের এবার বসতে চলেছেন ৬৪ খোপের দুই কিংবদন্তি। তিন দিনে মোট ১২টি গেম খেলা হবে। ৩০ বছর গায়ের দাবা দুনিয়ার সবথেকে আকর্ষণীয় প্রতিদ্বন্ধিতার আঁচ আবার নতুন করে পেতে চলেছেন দাবাপ্রেমীরা।
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ টেক্সাসের সেন্ট লুইসে মুখোমুখি হতে চলেছেন বিশ্বনাথন আনন্দ ও গ্যারি কাসপারভ। ‘ক্লাচ চেস: দ্য লেজেন্ডস’ নামের এই প্রদর্শনী ঘিরে উত্তেজনার পারদ বাড়ছে ক্রমাগত। আজ প্রথম গেম শুরু হবে ভারতীয় সময় রাট সাড়ে দশটায়।

দুই কিংবদন্তির ডুয়েল মনে পড়তে পারে সবার। ১৯৯৫ সালের দুজনে মুখোমুখি হয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। আনন্দ–কাসপারভ টানটান ম্যাচের সেই লড়াই ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের আড্ডার ঠেকে। সেই উত্তেজনাই আরেকবার পেতে চাইছেন দাবাপ্রেমীরা।

আরও পড়ুন: Harbhajan Singh: এশিয়া কাপ শেষ হলেও বিতর্কের শেষ নেই, নকভিকে তোপ ভাজ্জির
৩০ বছর আগের সেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের হাড্ডাহাড্ডি ম্যাচে কাসপারভ জিতলেও পরে আনন্দ পাঁচবার জিতেছেন বিশ্বখেতাব। দাবার জগতে দুজনকেই সর্বকালের ইতিহাসে কিংবদন্তি মনে করা হয়ে থাকে। ক্লাসিক্যাল ফরম্যাটে হতে চলা এই লড়াইকে নিয়ে খুব স্বাভাবিক ভাবেই উত্তেজিত দাবাপ্রেমীরা। বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত টানা তিনদিন খেলা হবে মোট ১২টি ম্যাচ। প্রতিদিন থাকবে দুটি করে রাপিড ও দুটি করে ব্লিৎজ গেম। বিজয়ী দাবাড়ু পাবেন প্রায় ৬২ লক্ষ টাকা। রানার্স প্রায় ৪৪ লক্ষ টাকা (Chess)।


