Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ষষ্ঠ বিদেশী হিসেবে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখা যাবে জাপানের ফুটবলার হিরোশি ইবুসুকিকে (East Bengal)। মাস কয়েক আগেই দিমিত্রিওস দিয়ামান্তাকোসকে রিলিজ করেছিল মশাল ব্রিগেড।
শহরে হিরোশি ইবুসুকি (East Bengal)
গত ডার্বিতে নায়ক হিসেবে উঠে আসলেও পরবর্তীতে টুর্নামেন্টের সেমিফাইনালে সেই ধারা বজায় রাখতে না পারার জন্য রিলিজ করে দেওয়া হয়েছিল দিমিত্রিওস দিয়ামান্তাকোসকে। তার পরিবর্তে সই করানো হয়েছে জাপানের ফুটবলার হিরোশি ইবুসুকিকে। আজ শহরে পা রাখলেন তিনি। স্বাভাবিক ভাবেই সমর্থকদের মধ্যে উন্মাদনা রয়েছে তুঙ্গে (East Bengal)।

নানা মহাদেশের শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তার হেডে গোল ও নিখুঁত ফিনিশ মন জয় করে নিয়েছে সকল ফুটবলপ্রেমীদের। ইবুসুকির ফুটবলজীবন শুরু হয় জাপানের কাশিওয়া রিসোল থেকে। এরপর তিনি যোগ দেন স্পেনের জিরোনা এফসি-তে। তাছাড়াও তিনি খেলেছেন রিয়েল জারাগোজা বি এবং সিই সাবাদেল দলে। বিগত কয়েকদিনের ধোঁয়াশা কাটিয়ে অবশেষে শহরে পা রেখেছেন তিনি। এখন সবাই অপেক্ষায় মাঠে ‘সামুরাই’ হুঙ্কার শোনার জন্য।
মশাল ব্রিগেডে যোগ দিয়ে ইবুসুকি বলেছেন ‘এই ক্লাবের ইতিহাস দারুণ এবং রয়েছেন প্রচুর সমর্থক। তাই এশিয়ায় ইস্টবেঙ্গল অন্যতম সেরা দল।’ তিনি জানান এই ক্লাবে যোগ দিতে পেরে তিনি গর্বিত। ইবুসুকি আরও বলেছেন ‘এই ক্লাবের হয়ে জাপানের কয়েকজন সফল হয়েছেন। তাঁদের পথে হাঁটতে চাই আমি।’ তিনি তার বক্তব্যে বলেন লাল-হলুদ জার্সি পরার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আরও পড়ুন: Global Fintech Festival: ভারতই কি বিশ্ব ফিনটেক বিপ্লবের নতুন কেন্দ্রবিন্দু?
ইবুসুকি সেভিয়ায় যোগ দেন ২০১১ সালে। প্রথমে রিজার্ভ বেঞ্চে ছিলেন তিনি। পরে রিয়েল বেটিসের বিরুদ্ধে ডার্বিতে অভিষেক হয়। উচ্চতার কারণে স্ট্রাইকার হিসেবে বেশ সুখ্যাতি অর্জন করেছেন তিঁনি। এখন ইস্টবেঙ্গল সমর্থকরা অপেক্ষা করছেন তার পায়ের জাদু দেখার জন্য (East Bengal)।


