Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্রেগ চ্যাপেল (Chappell compares Pant with Gilchrist) ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের প্রশংসা করে বলেছেন যে তিনি খেলাটিকে নতুন করে সাজিয়ে তুলছেন।
লিডস টেস্টে ব্যাট হাতে রেকর্ড গড়ে প্রশংসা কুড়োলেন পন্থ (Chappell compares Pant with Gilchrist)
ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে নিয়ে প্রশংসার স্রোত বইয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্রেগ চ্যাপেল (Chappell compares Pant with Gilchrist)। তিনি বলেছেন, পন্থ যেন ক্রিকেটকে নতুনভাবে আবিষ্কার করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলিতে প্রথম টেস্টে তাঁর দুর্ধর্ষ ইনিংস দর্শকদের রীতিমতো শ্বাসরুদ্ধ করে রেখেছিল। মাত্র ২৫ বছর বয়সেই ইতিহাস গড়েছেন পন্থ। ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করে তিনি হয়ে উঠেছেন বিশ্বের দ্বিতীয় উইকেটকিপার যিনি এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন। পন্থের এই অসাধারণ পারফরম্যান্স দেখে চ্যাপেল বলেন, এই তরুণ ব্যাটার ব্যাটিংয়ের সংজ্ঞা বদলে দিচ্ছেন।
‘ক্রিকেটকে নতুন করে সংজ্ঞায়িত করছে পন্থ’ (Chappell compares Pant with Gilchrist)
গ্রেগ চ্যাপেল পিটিআই-কে বলেন (Chappell compares Pant with Gilchrist), “ঋষভ খুব দ্রুত রান তোলে, আর সেটা ক্রিকেট ম্যাচ জিততে বাড়তি সময় দেয়। ওর পারফরম্যান্স ছিল অসাধারণ। ও এমন কিছু শট খেলেছে, যা এমসিসি-র খেলার নিয়ম বইয়ে নেই। ও সত্যিই ব্যাটসম্যান হিসেবে খেলাটিকে নতুন করে সংজ্ঞায়িত করছে। আধুনিক প্রযুক্তি এবং নতুন ধরনের ব্যাট দিয়ে এমন সব শট এখন খেলা সম্ভব যা আগে হতো না। ওকে দেখাটা রোমাঞ্চকর।”
আরও পড়ুন: Shamar Joseph: হিলির কটাক্ষের জবাব বল হাতেই দিলেন শামার জোসেফ
গিলক্রিস্টের স্মৃতি ফিরিয়ে দিলেন পন্থ
ভারতের প্রাক্তন কোচ চ্যাপেল আরও বলেন, পন্থ তাঁকে অনেকটা অ্যাডাম গিলক্রিস্টের কথা মনে করিয়ে দেন। চ্যাপেল বলেন, “প্রথমবার ওকে দেখেই মনে হয়েছিল অ্যাডাম গিলক্রিস্টকে দেখছি। অবশ্য আলাদা ধরনের ক্রিকেটার, কিন্তু উইকেটকিপার ব্যাটার যদি এই মানের পারফরম্যান্স দেয় আর দ্রুত রান করে, তাহলে সেটাই দলকে একটা বিশাল সুবিধা এনে দেয়। প্রথম বল থেকেই ও কী করবে বলা যায় না। কখনও দেখা যাবে পেসারদের কাছে এসে মারছে, আবার কখনও র্যাম্প শট খেলছে। ওর খেলা সবসময় চমকপ্রদ, আর প্রতিপক্ষকে প্রস্তুত থাকতে হয়। সে একজন ম্যাচ উইনার। আর এই ম্যাচেও ও একার হাতে সব বদলে দিতে পারত।”
দুই ইনিংসেই গুরুত্বপূর্ণ জুটি, পেছনে ফেললেন ধোনিকেও
হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে চতুর্থ উইকেটে পন্থ গড়েন ২০৯ রানের জুটি। পন্থ ১৭৮ বলে ১৩৪ রান করেন, যার মধ্যে ছিল ১২টি চার ও ৬টি ছয়। এই ইনিংস খেলার পথে তিনি টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা উইকেটকিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকেও টপকে যান। দ্বিতীয় ইনিংসে কেএল রাহুলের সঙ্গে আবারও গুরুত্বপূর্ণ ১৯৫ রানের জুটি গড়েন তিনি। ওই ইনিংসে পন্থ করেন ১৪০ বলে ১১৮ রান, ১৫টি চার ও ৩টি ছয়ের সাহায্যে।
হার দিয়ে শেষ, তবুও অনন্য পারফরম্যান্স
দুর্ভাগ্যবশত, ঋষভ পন্থের এই কেরিয়ার সেরা পারফরম্যান্স ভারতের জয়ের জন্য যথেষ্ট হয়নি। চতুর্থ ইনিংসে ইংল্যান্ড ৩৭১ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় এবং পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবুও পন্থ নিজের ব্যাটিং দিয়ে প্রমাণ করে দিলেন, তিনি এখনই আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা উইকেটকিপার ব্যাটসম্যান।


