Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি। স্বপ্নের ছন্দে রয়েছেন ভারতের এই তরুণ ক্রিকেটার (Yashasvi Jaiswal)।
ব্র্যাডম্যানের সাথে একই তালিকায় (Yashasvi Jaiswal)
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন ভারতীয়রা। ব্যাট হাতে ঝলসে উঠলেন যশস্বী জয়সওয়াল ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে। তিনি ১৭৩ রানে অপরাজিত রয়েছেন। স্পিন থেকে ফাস্ট বোলার সবার বিরুদ্ধেই নিজের চেনা ছন্দে ধরা দিলেন ভারতের এই তরুণ প্রতিভা। তার খাতায় রয়েছে ২২টি বাউন্ডারি (Yashasvi Jaiswal)।
মারমূখী মেজাজে তিনি তুলে নিলেন নিজের সপ্তম শতরান। প্রথম দিকে তাকে ধরে খেলতে দেখা গেলেও পরে ধৈর্যের সাথে আক্রমণের মিশেল দেখা যায়। নিখুঁত ইনিংসে তিনি ছুঁয়ে ফেললেন ইতিহাস। ২৪ বছর বয়সের আগে এতগুলো সেঞ্চুরি করার নজির রয়েছে ডন ব্রাডম্যান, শচীন তেন্ডুলকর ও স্যার গারফিল্ড সোবার্স-এর।

সাতটি শতরান নিয়ে যশস্বী ছাড়া এই তালিকায় রয়েছেন জাভেদ মিয়াদাঁদ, গ্রেম স্মিথ, অ্যালেস্টার কুক এবং কেন উইলিয়ামসনের মতো তারকারা এবার সেখানে যুক্ত হল ভারতের যশস্বীর নামও। দিনের শুরুতে কেএল রাহুল জোমেল ওয়ারিকানের বলেই আউট হন। সেই সময় কিছুটা অনিশ্চিয়তা তৈরি হলেও যশস্বী বুঝিয়ে দেন এটাই সময় পাল্টা আক্রমণের। ৮২ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

তিনি তার নিখুঁত ব্যাটিংয়ের মাধ্যমে ১৪৫ বলে পূর্ণ করেন নিজের শতরান। তারপর থেকে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের উপর চেপে বসেন এই তরুণ ব্যাটার। প্রথম দিনের ব্যাটিংয়েই তিনি নিজের দক্ষতা বুঝিয়ে দিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধেও তার ব্যাটে এসেছিল শতরান। এইদিন তাকে যেন আরও পরিণত কিন্তু বিধ্বংসী ছন্দে পাওয়া গেল ২২ গজের ময়দানে।
আমদাবাদে হওয়া প্রথম টেস্টে ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে দ্রুত আউট হয়ে গিয়েছিলেন যশস্বী। কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং ধ্রুব জুরেল ম্যাচ টেনেছিলেন। তিনটি সেঞ্চুরির দুর্দান্ত পারফর্ম্যান্স এনে দিয়েছিল ভারতকে সহজ জয়। তবে আজকের ব্যাটিং সৃষ্টি করলো এক নতুন রূপকথার। যশস্বীর প্রশংসায় এখন সমগ্র ক্রিকেটমহল (Yashasvi Jaiswal)।


