Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় দিনের শুরুতেই অধিনায়কের সাথে ভুল বোঝাবুঝির জেরে যশস্বীকে ফিরতে হলো ড্রেসিং রুমে। মিস গেল নিশ্চিত ডাবল সেঞ্চুরি (Yashasvi Jaiswal)।
ভারতীয়দের দাপট অব্যাহত (Yashasvi Jaiswal)
দ্বিতীয় টেস্টেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের দাপট অব্যাহত রয়েছে। প্রথম ব্যাট করতে নেমে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুর্দান্ত শুরু করছিলেন যশস্বী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের সপ্তম শতরান পূর্ণ করেন এই তরুণ তারকা। আজ সামনে সুযোগ ছিল দ্বিশতরান পূর্ণ করার। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই শুভমন গিলের সাথে ভুল বোঝাবুঝির কারণে অধরা থেকে থেকে যায় তার দ্বিশতরান (Yashasvi Jaiswal)।
বিশ্বাস করতে পারছিলেন না তিনি। কিছুক্ষণ তাকে ক্রিজে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ভাবে নিজের দ্বিশতরান অধরা থাকবে সেটা তিনি বোধয় দুঃস্বপ্নেও ভাবেননি। টেস্টার প্রথম দিন থেকেই তাকে পাওয়া যায় তার নিজস্ব ছন্দে। একই তালে ব্যাট করছিলেন তিনি। কিন্তু ভুল বোঝাবুঝির জন্য ঘটলো এই ছন্দপতন।
নিশ্চিত ডাবল সেঞ্চুরি হাতছাড়া করে একরাশ হতাশা নিয়ে যশস্বীকে ফিরতে হয় প্যাভিলিয়নে। এই টেস্টে তিনিই যেন হয়ে উঠেছিলেন ভারতের ব্যাটিং সম্রাট। ১৭৩ রানে অপরাজিত ছিলেন ভারতের এই বাঁ-হাতি ওপেনার। শেষ পর্যন্ত তাকে ফিরতে হয় ১৭৫ রানে। অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছে আরেক বাঁ-হাতি ব্যাটারের। সাই সুদর্শন করেন ১৬৫ বলে ৮৭ রান।

আরও পড়ুন: Indian Share Market: বিদেশি লগ্নি ফিরতেই স্বস্তি ফিরলো দেশের শেয়ার বাজারে
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই রান আউট হয়েছে পুরোপুরি ভুল বোঝাবুঝির কারণে। অধিনায়ক শুভমন গিলের সাথে মারাত্মক মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফল হিসেবে যশস্বীর অধরা থেকে যায় ডাবল সেঞ্চুরি। ক্যারিবিয়ান পেসারের বল মেরে রানের জন্য দৌড়ান, কিন্তু গিল বেরিয়ে এসেও তাকে ব্যারন করে দেন। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। জয়সওয়াল এতটাই এগিয়ে এসেছিলেন যে আর সময় মতো ফিরতে পারেন না। এরপর গিল এবং জয়সওয়ালের চোখে ধরা পরে হতাশা।

দ্বিতীয় টেস্টেও ভ্যালোকের আসনে রয়েছে ভারতীয় দল। ৫০০ টানের গন্ডি পার করে গিয়েছে গম্ভীর শিবির। নিজের শতরান পূর্ণ করেছেন অধিনায়ক শুভমন গিল। তবে যশস্বীর ক্রিকেট প্রতিভায় মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। একের পর এক দলের বিরুদ্ধে তার এই বিধ্বংসী ব্যাটিংই প্রমাণ করে দিচ্ছে যে তিনি এখন রয়েছেন তার স্বপ্নের ফর্মে (Yashasvi Jaiswal)।


