Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যা নিয়ে বিশ্বকাপ ফুটবলের টিকিট কাটলো আফ্রিকার কেপ ভার্দে। আইসল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট অর্জন করলো কেপ ভার্দে (FIFA World Cup)।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন কেপ ভার্দের (FIFA World Cup)
বিখ্যাত সিনেমা ‘কোনি’-র সেই দৃশ্য যেন আজও গায়ে কাঁটা দেয়। একদিকে ‘কোনি’ সাঁতার কাটছে আর ক্ষিদ্দার সেই ভোকাল টনিক ‘ফাইট কোনি ফাইট’। এমনই এক লড়াইয়ের উপাখ্যান রচনা করলো আফ্রিকার দেশ কেপ ভার্দে। ফুটবল ইতিহাসে সারাজীবন যা উদাহরণ হিসেবে থেকে যাবে লড়াই ও দৃঢ়তার (FIFA World Cup)।
সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার দ্বীপরাষ্ট্র এই প্রথম বিশ্বকাপ খেলতে চলেছে। বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন করল কেপ ভার্দে। যার জনসংখ্যা কলকাতার জনসংখ্যার নয় ভাগের একভাগ। আয়তনেও ছোট পশ্চিবঙ্গের দেশে। তারাই অর্জন করে নিলো ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট। ভারতের কাছে আজও যে স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। রূপকথার এই যাত্রায় ২০২৬ সালের বিশ্বকাপে সবার নজর থাকবে এই দলের দিকে।
কেপ ভার্দে ৩-০ গোলে ইসোয়াতিনিকে হারিয়ে বিশ্বকাপের টিকিট অর্জন করে নিলো। আইসল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসাবে বিশ্বকাপের টিকিট অর্জন করল আফ্রিকার এই দেশ। যা ১৪৫ কোটি জনসংখ্যার ভারতের কাছে আজও স্বপ্ন। এই বছর স্বাধীনতার ৫০ বছর কেপ ভার্দের। যার ফলে ঐতিহাসিক তারপর্য অনেক বেশি। সেই আনন্দে যুক্ত হলো আরও একটি নতুন পালক। কোচ পেদ্রো ব্রিটো, যিনি বুবিস্তা নামে পরিচিত তিনি বলেন ‘দেশের মানুষদের এই আনন্দ দেওয়াটা বিরাট ব্যাপার। এই জয় কেপি ভার্দের সকল জনগণের। যাঁরা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এই জয় তাঁদের জন্য।’

২৩ পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন করল কেপি ভার্দে। তারা টেক্কা দিল আট বার বিশ্বকাপ খেলা ক্যামেরুনকে। খেলা শেষ হতেই কেপি ভার্দের রাজধানী প্রাইয়ায় শুরু হয়ে যায় উৎসব। মানুষ রাস্তায় নেমে বাজি ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন। নিজেদের এই সাফল্য তারা প্রকাশ করেন নাচ ও গানের মধ্যে দিয়ে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শুরুটা ভাল না হলেও দুর্দান্ত কামব্যাক করে ২০২৬ বিশ্বকাপে তাঁদের জায়গা পাকা করে নিলো কেপি ভার্দে (FIFA World Cup)।
কেপ ভার্দে স্বাধীনতা লাভ করে ১৯৭৫ সালে। ২০০২ সালে প্রথমবার তারা বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে খেলে। তরপর থেকে ধারাবাহিকভাবে তাদের অগ্রগতি হয়েছে। ২০১৩ সালে ও ২০২৩ সালে আফ্রিকা কাপ অফ নেশনস-এর কোয়ার্টার ফাইনালেও ওঠে তারা।
আরও পড়ুন: Barasat Kali Puja: কেন প্রতি বছর লাখো মানুষ ছুটে যান বারাসাতের কালীপূজায়?
এই নিয়ে মোট ২২টি দেশের বিশ্বকাপ টিকিট পাকা হলো। আয়োজক দেশ হিসাবে খেলবে কানাডা, মেক্সিকো, আমেরিকা। আফ্রিকা থেকে কেপ ভার্দে ছাড়াও খেলবে ঘানা, মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া। এশিয়া থেকে খেলতে দেখা যাবে উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডন, অস্ট্রেলিয়া, ইরান, জাপান। এর মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে উজবেকিস্তান ও জর্ডন। লাতিন আমেরিকা থেকে টিকিট পেয়েছে আর্জেন্তিনা, ইকুয়েডর, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, কলম্বিয়া। ওশেনিয়া থেকে খেলবে নিউ-জিল্যান্ড। ইউরোপ থেকে এখনও কোনও দল যোগ্যতা অর্জন করেনি। সেখান থেকে সরাসরি ১৬টি দল যোগ্যতা অর্জন করবে। সব মিলিয়ে এখনও খেলা নিশ্চিত হয়েছে ২২টি দলের, বাকি আছে এখনও ২৬টি জায়গা (FIFA World Cup)।


