Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে আছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee)। টেলিভিশন পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছিল ধারাবাহিক ‘সাধক বামাক্ষ্যাপা’-তে। প্রায় দু’বছর হয়ে গেল তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। এবার মা হওয়ার সুখবর দিয়ে আবারও আলোচনায় এলেন রুশা।
মাতৃত্বের আনন্দ (Roosha Chatterjee)
দীপাবলির মরসুমে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে (Roosha Chatterjee) মেয়েকে কোলে নেওয়া একটি ছবি শেয়ার করেছেন রুশা (Roosha)। ছবিতে দেখা যাচ্ছে, তিনি সন্তানের মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন, চারপাশে ছড়িয়ে পড়েছে আলো। ছবির সঙ্গে তিনি লিখেছেন, “আমাদের অনুষার তরফ থেকে আপনাদের দীপাবলির শুভেচ্ছা।” এই পোস্ট দেখেই অনুরাগীরা বুঝে গেছেন, রুশা এখন জীবনের সবচেয়ে আনন্দের সময় কাটাচ্ছেন। অভিনয়জগৎ ছেড়ে গেলেও তাঁর জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি।
বিদেশে সংসার (Roosha Chatterjee)
২০২৩ সালের শুরুতে হাবড়ার বাসিন্দা অনুরণ রায়চৌধুরীকে (Roosha Chatterjee) বিয়ে করেন রুশা। বিয়ের পরই অভিনয় ছেড়ে বিদেশে চলে যান তিনি। সেখানেই নতুন সংসার গড়েছেন এই প্রাক্তন অভিনেত্রী। বিয়ের সময় অনুরণের শারীরিক গঠন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কটূ মন্তব্য শোনা গিয়েছিল। কেউ কেউ সমালোচনা করেছিলেন রুশার জীবনযাত্রা নিয়েও। কিন্তু সমস্ত নেতিবাচকতা পেরিয়ে আজ সুখী দাম্পত্যে রয়েছেন রুশা ও অনুরণ।
অভিনয় জীবনের ইতি
রুশা (Roosha) প্রায় ১৩ বছর ধরে টেলিভিশনে কাজ করেছেন। ছোট থেকে বড় পর্দা—সব জায়গাতেই নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। মিষ্টি হাসি আর সহজ অভিনয়ের জন্য দর্শকের ভালোবাসা পেয়েছেন বহুদিন। তবে বিয়ের পরেই তিনি জানান, এখন পরিবারই তাঁর প্রথম অগ্রাধিকার। সেই সিদ্ধান্তে অটল থেকেছেন তিনি।
নতুন জীবনের আলো
রুশার ( Roosha) নতুন জীবনে এসেছে অনুষা নামের এক খুদে অতিথি। মেয়ের জন্মের খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা ইনস্টাগ্রামে। সহকর্মী, বন্ধু, অনুরাগী—সবাই শুভেচ্ছা জানিয়েছেন মা ও মেয়েকে।
আরও পড়ুন: Kolkata Air Pollution: দীপাবলিতে নিয়ন্ত্রণের দাবি পুলিশের, বাস্তব বলছে অন্য কথা!
মায়ের চোখে দীপাবলির আলো
ছবিতে রুশার (Roosha ) চোখে যে শান্তি ও ভালোবাসা দেখা যাচ্ছে, তাতে যেন ফুটে উঠেছে মাতৃত্বের গভীর অনুভূতি। দীপাবলির আলো যেমন ঘর ভরে তোলে, তেমনি মেয়ের আগমন রুশার জীবনে এনেছে নতুন আলোর ছোঁয়া। একটা সময় টেলিভিশনে জনপ্রিয় নায়িকা ছিলেন রুশা। তাঁকে সবাই ‘ঊষসী ‘ বলে চিনত। এছাড়াও ‘ওগো বধূ সুন্দরী ‘ সিরিয়ালে ঋতাভরীর বোনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনের পর এবার রুশার জীবনের পর্দায় এক নতুন চরিত্র—‘মা’। অনুষাকে কোলে নিয়ে সেই চরিত্রে রুশা এখন পরিপূর্ণ।


