Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিঘাকে আন্তর্জাতিক (Digha Tourism Development) মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে একাধিক উন্নয়নমূলক পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দফতরে প্রশাসনিক বৈঠকে উপকূলবর্তী এলাকার পর্যটন পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, উদয়পুর থেকে শুরু করে প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার।
স্বল্পখরচে পর্যটনের সুযোগ (Digha Tourism Development)
এই প্রকল্পে পর্যটন, বন, সেচ, পূর্ত, পরিবহণ (Digha Tourism Development) এবং পরিবেশ দফতর একসঙ্গে কাজ করবে। গোপালপুর, হরিপুর, বগুড়ার জলপাই, দারিয়াপুর ও পেটুয়ার মতো এলাকাতেও নতুন পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। মূল লক্ষ্য, সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের কাছে স্বল্প খরচে পর্যটনের সুযোগ পৌঁছে দেওয়া।
নতুন লজ তৈরির ক্ষেত্রে সহযোগিতা
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিঘা থেকে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, চাঁদপুর এবং চন্দনেশ্বর মন্দির পর্যন্ত যাতায়াতের সুবিধায় সরকারি বাস পরিষেবা চালু করা হচ্ছে। পাশাপাশি হোম স্টে তৈরিতে আগ্রহী উদ্যোক্তাদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন হোটেল বা লজ তৈরির ক্ষেত্রেও সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি।
দিঘার পুরনো আকর্ষণ ফিরিয়ে আনতেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকা স্নেক পার্ক ফের চালু করার পাশাপাশি অমরাবতী পার্কের সৌন্দর্যায়ন করা হবে। সৈকতের পরিবেশ রক্ষায় ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে। পর্যটকদের সুবিধায় হেলিকপ্টার পরিষেবা, সিএনজি স্টেশন এবং ই-বাসের চার্জিং পরিকাঠামো গড়ে তোলার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


