Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কৃত্রিম মেধার দুনিয়ায় অন্যতম প্রভাবশালী (Jensen Huang Controversy) সংস্থা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে এ বার প্রযুক্তিগত সাফল্য নয়, তাঁর ব্যক্তিগত জীবন এবং তা ঘিরে ওঠা নানা অভিযোগের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। এক ব্যবসায়ী মহিলার সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়েছে। ওই মহিলার সঙ্গে চিনের যোগাযোগ রয়েছে কি না, তা নিয়েও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির তদন্তের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কী অভিযোগ? (Jensen Huang Controversy)
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের কাছে (Jensen Huang Controversy) পাঠানো একটি বার্তায় নিজের দাম্পত্য জীবনে স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছেন হুয়াং। একই সঙ্গে স্ত্রী ও সন্তানদের মানসিক কষ্ট দেওয়ার জন্য দুঃখপ্রকাশও করেছেন বলে দাবি করা হয়েছে। যদিও এই ঘটনাকে ঘিরে ওঠা সমস্ত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শেয়ারবাজারে প্রভাব
এই বিতর্কের প্রভাব পড়েছে এনভিডিয়ার শেয়ারবাজারের পরিস্থিতি নিয়েও। ফোর্বসের হিসাব অনুযায়ী, ৯ নভেম্বর বাজারে লেনদেন শুরুর প্রথম আধ ঘণ্টায় হুয়াংয়ের সম্পদের পরিমাণ প্রায় ৭৪০ কোটি ডলার কমে যায়। তাঁর মোট সম্পত্তির অঙ্ক দাঁড়ায় প্রায় ১৫,৪৭০ কোটি ডলার। এর ফলে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় তাঁর অবস্থান অষ্টম থেকে দশম স্থানে নেমে আসে।
এনভিডিয়ার তরফে বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের কথা জানানো হয়েছে। হুয়াংও তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তবে সংস্থার বোর্ডের বক্তব্য, জাতীয় নিরাপত্তা কিংবা সংস্থার গোপনীয় তথ্যের ক্ষতি হয়েছে, এমন কোনও প্রমাণ তাদের হাতে নেই।


