Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর-পূর্ব মৌসুমি (Tamilnadu Weather) বায়ুর সক্রিয়তার জেরে দক্ষিণ ভারতের উপকূলবর্তী রাজ্য তামিলনাড়ুতে টানা কয়েক দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ অঞ্চল ক্রমেই ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপের জেরেই বৃষ্টি হচ্ছে রাজ্যের বিস্তীর্ণ অংশে। যদিও এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কি না, তা এখনই স্পষ্ট নয় বলে জানিয়েছে চেন্নাইয়ের আবহাওয়া দফতর।
অতিভারী বৃষ্টির পূর্বাভাস (Tamilnadu Weather)
তবে সম্ভাব্য বিপদের আশঙ্কায় আগাম সতর্কতা নেওয়া শুরু (Tamilnadu Weather) করেছে প্রশাসন। বিশেষ করে চেঙ্গলপাট্টু, ভিল্লুপুরম, মালিয়াদুথুরাই এবং কাড্ডালোর – এই চার জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুধু তাই নয়, উপকূলবর্তী আরও আট জেলায় জারি করা হয়েছে ‘লাল সতর্কতা’। যে সব এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সব জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল ও কলেজ। একইসঙ্গে চালু হয়েছে উদ্ধার ও ত্রাণের ব্যবস্থা। পরিস্থিতির উপর নজর রাখছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজে।

বুধবার পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ (Tamilnadu Weather)
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি (Tamilnadu Weather) বর্তমানে চেন্নাই উপকূল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বুধবার দুপুরের পর এটি আরও শক্তি সঞ্চয় করে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এদিকে পুদুচেরিতেও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে এবং বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে জরুরি পরিষেবা।
আরও পড়ুন: Delhi Air Pollution: বাজির নিষেধাজ্ঞা অমান্য, দীপাবলির পরে দিল্লিতে বায়ুদূষণের ভয়াবহ চিত্র

প্লাবিত বেশ কিছু এলাকা
চেন্নাই শহর সহ আশপাশের ভেলাচেরি, মেদাভক্কম, পাল্লিকারানাই অঞ্চলে ইতিমধ্যেই জল জমে গিয়েছে। প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত এখনও থামার কোনও লক্ষণ নেই বলে জানিয়েছে মৌসম ভবন। শুধু বঙ্গোপসাগরের দিকেই নয়, নজর রয়েছে আরব সাগরের দক্ষিণ-পূর্ব অংশেও। সেখানে তৈরি হওয়া গভীর নিম্নচাপও এখনও তীব্রতা হারায়নি। ফলে পরবর্তী কয়েক দিন দক্ষিণ ভারতে আবহাওয়ার উল্লেখযোগ্য অবনতি ঘটতে পারে।


