Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিতর্ক যেন কঙ্গনা রানাউতের পেছন (Kangana Ranaut) ছাড়েনা। ফের একবার নিজের বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনার কেন্দ্রে উঠে এলেন বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী। সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, রাস্তায় কিছু প্রতিবাদকারীর আচরণ সামাজিক শালীনতার সীমা অতিক্রম করেছে এবং তা শিশু, প্রবীণ ও সাধারণ মানুষের সামনে গ্রহণযোগ্য নয়। তাঁর বক্তব্য, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা কখনও অন্যের অনুভূতি, মর্যাদা বা সামাজিক পরিবেশকে আঘাত করার অধিকার দেয় না।
কঙ্গনার অভিযোগ (Kangana Ranaut)
কঙ্গনার অভিযোগ, তাঁর বক্তব্যের একটি অংশকে (Kangana Ranaut) সামনে এনে সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে তাঁকে বিতর্কের কেন্দ্রে তুলে ধরছে। অথচ তিনি একই ভিডিওতে দেশের স্টার্টআপ সংস্কৃতি, জেন-জি প্রজন্মের সাফল্য, পরীক্ষার্থীদের শুভেচ্ছা এবং পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া তরুণ-তরুণীদের প্রশংসাও করেছেন বলে দাবি করেন। তাঁর কথায়, কয়েকটি লাইক, কমেন্ট বা ভিউয়ের জন্য সংবাদমাধ্যম তাঁর বক্তব্যের ইতিবাচক দিকগুলি এড়িয়ে যাচ্ছে।
আর কী বলেছেন?
ভিডিওতে তিনি আরও বলেন, শালীনতা ও সামাজিক দায়বদ্ধতা কোনও ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, বরং সভ্য সমাজে বসবাসের অন্যতম শর্ত। প্রকাশ্যে অশালীন আচরণ বা অন্যের ধর্মীয় বিশ্বাস, পরিবার কিংবা নেতাদের উদ্দেশে অবমাননাকর মন্তব্যকে তিনি ‘মৌলিক নাগরিক বোধ’-এর পরিপন্থী বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: Birbhum Raid: বীরভূমের এক ‘সামান্য’ ব্যবসায়ী! বাড়ি থেকে উদ্ধার নগদ টাকা, আনতে হল ট্রাঙ্ক
পাশাপাশি তথাকথিত ‘ফেমিনাজি’ মতাদর্শের সমালোচনা করে কঙ্গনার দাবি, তরুণ প্রজন্মকে উসকানিমূলক আচরণের বদলে আত্মসংযম, মূল্যবোধ ও আত্মোন্নয়নের পথ বেছে নেওয়া উচিত। গুরুপূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে তিনি বার্তা দেন, মানুষের লক্ষ্য হওয়া উচিত উন্নত ও পরিণত হওয়া, সমাজকে আরও অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া নয়।


