Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ক্রমশ খারাপ (Puri Jagannath Temple) হচ্ছে আবহাওয়া। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করল পুরী জেলা প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সমুদ্র সৈকতে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে জগন্নাথদেবের দর্শন এবং মন্দিরে প্রবেশের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
গতিপথ পরিবর্তন (Puri Jagannath Temple)
আবহাওয়ার পূর্বাভাস (Puri Jagannath Temple) অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভান তার গতিপথ পরিবর্তন করে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। শুক্রবার দুপুরে অন্ধ্রপ্রদেশের নেলোর ও টুনির মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে ওডিশার পুরী জেলাতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
সমুদ্র সৈকতে ঢেউয়ের উচ্চতা বাড়তে শুরু করেছে (Puri Jagannath Temple)
ইতিমধ্যেই পুরীর সমুদ্র সৈকতে ঢেউয়ের উচ্চতা বাড়তে শুরু করেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রশাসনের তরফে মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। পাশাপাশি সৈকত সংলগ্ন বিভিন্ন দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
শুধু সমুদ্রসৈকত নয়, মন্দিরের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুন্ডিচা মন্দির। অন্যদিকে, পুরীর জগন্নাথ মন্দিরে বিশেষ দর্শন আপাতত বন্ধ রাখা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রবল বৃষ্টির আশঙ্কাতেই এই সিদ্ধান্ত।
প্রশাসন সূত্রে খবর, স্থলভাগে আছড়ে পড়ার পর আকভানের শক্তি কিছুটা কমতে পারে। সর্বোচ্চ ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই উচ্চ সতর্কতা জারি করেছে পুরী জেলা প্রশাসন।


