Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। একাধিক ধারাবাহিকে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ এই অভিনেত্রী। নিজের নতুন লুক, শ্যুটিংয়ের মুহূর্ত কিংবা ব্যক্তিগত জীবনের ঝলক – সবকিছুই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি নেটিজেনদের কটাক্ষের পাল্টা জবাব দিলেন তিনি। কী বললেন অভিনেত্রী?
কী কারণে কটাক্ষ? (Aratrika Maity)
সম্প্রতি ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের উজি চরিত্রে দেখা যাচ্ছে (Aratrika Maity) আরাত্রিকাকে । সেই লুকের কিছু ছবি আরাত্রিকা (Aratrika) পোস্ট করেন ফেসবুকে। সেখানে তাঁকে দেখা যায় সাদা প্রিন্টেড নাইট স্যুটে, হাসিমুখে নানা ভঙ্গিমায় পোজ দিতে। আর এমন ছবি দেখে নেটিজেনরা অভিনেত্রীকে কটাক্ষ করলেন।
কটাক্ষের মুখে অভিনেত্রী (Aratrika Maity)
অভিনেত্রী আরাত্রিকার ছবি পোস্টের পরেই এক নেটিজেনের কটাক্ষ (Aratrika Maity) ভেসে আসে কমেন্ট বক্সে। লেখেন , “ন্যাকামি গুলো একটু কম করবে নাটকে। তোমার জন্য সব প্ল্যান ভেস্তে যায়। আগেও রাই চরিত্রে অতিরিক্ত ন্যাকামি করতে। এখনও উজি চরিত্রে ন্যাকামি আর ভালো লাগে না।” এই ধরনের মন্তব্যে চুপ থাকেননি আরাত্রিকা। তিনি পালটা জবাব দেন – “আপনি নাম পালটে অন্যের বাড়ি গিয়ে অন্য পরিচয়ে থাকুন তো! দেখি কেমন পারেন! প্র্যাক্টিক্যালি ভাবতে শিখুন।”
সাফল্যের মাঝে চর্চা
আরাত্রিকার (Aratrika) কেরিয়ারে সাফল্য কম নয়। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’, ‘ মিঠিঝোরা’, আর এখন ‘জোয়ার ভাঁটা’ । তিনটি ধারাবাহিকে পরপর কাজ করে বছর কুড়ির আগেই টেলিভিশনের সফল মুখ হয়ে উঠেছেন আরাত্রিকা মাইতি। মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) সঙ্গে তাঁর মুখের মিল নিয়েও চর্চা হয়েছে বিস্তর।
আরও পড়ুন: Jaish e Mohammed: ৫০০ টাকার বিনিময়ে জিহাদি কোর্স, ফের সক্রিয় পাকিস্তানের জঙ্গি ছক!
সোশ্যাল মিডিয়ায় কোনও কটাক্ষের মুখে পড়লেও আরাত্রিকা যে চুপ থাকেন না, তা স্পষ্ট। নিজের মত স্পষ্ট করে বলতেই তিনি বিশ্বাসী। পাশাপাশি, তাঁর পাশে রয়েছেন অগণিত অনুরাগী। তাঁদের ভালোবাসাই বারবার প্রমাণ করে ,আরাত্রিকার অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছে।
ভক্তদের সমর্থন
আরাত্রিকার (Aratrika) জবাবের পরে নেটিজেনদের একাংশ তাঁকে সমর্থন জানিয়েছেন। অনুরাগীরা মনে করেন, জোয়ার ভাঁটা ধারাবাহিকে শ্রুতি ,আরাত্রিকা ও অভিষেকের অভিনয় অসাধারণ। এক কথায় বলা যেতে পারে, তিনজনের অভিনয় অনুরাগী থেকে দর্শকদের মন জয় করে নিয়েছে। অনেকেই মন্তব্য করেন, সমালোচনা সত্ত্বেও আরাত্রিকা বরাবর নিজের চরিত্রে স্বতঃস্ফূর্ত। তাঁর অভিব্যক্তি ও সংলাপ বলার ধরণ দর্শকদের কাছে যথেষ্ট প্রিয়।
উদীয়মান তারকা
বাংলা টেলিভিশনের তরুণ প্রজন্মের অন্যতম চর্চিত ও প্রতিভাবান অভিনেত্রী হলেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। কুড়ি বছর পার না করতেই তিনি হয়ে উঠেছেন ছোটপর্দার পরিচিত মুখ। তাঁর সাবলীল অভিনয়, মুখাভিনয় এবং সংলাপ বলার ধরণ দর্শকদের মন জয় করেছে খুব অল্প সময়েই।আরাত্রিকা মাইতি নিঃসন্দেহে বাংলা টেলিভিশনের উদীয়মান তারকা, তা বলার অপেক্ষা রাখেনা। সামনে আরও বড় প্রজেক্টে তাঁকে দেখতে চায় তাঁর অনুরাগীরা।


