Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সময়ের সঙ্গে বদলাচ্ছে (Course on Love) সম্পর্কের সংজ্ঞা। বন্ধুত্ব, প্রেম, বিচ্ছেদ-সবই আজকের তরুণ প্রজন্মের জীবনে এক এক সময় এক এক রকম রূপ নিচ্ছে। আর এই পরিবর্তিত প্রেম-বোধ, আবেগের দোলাচল ও সম্পর্কের মনস্তত্ত্বকে গুরুত্ব দিয়ে এক অভিনব পদক্ষেপ নিল দিল্লি বিশ্ববিদ্যালয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরে চালু হচ্ছে এক নতুন পাঠ্যক্রম-‘Negotiating Intimate Relationships’। মনোবিজ্ঞান বিভাগের এই সাধারণ ইলেকটিভ কোর্সটি একেবারে আধুনিক সম্পর্কের নানা দিক বুঝতে সাহায্য করবে পড়ুয়াদের।
কী কী শেখানো হবে? (Course on Love)
এই কোর্সে শুধু প্রেম নয়, শেখানো হবে সম্পর্কের গভীরে থাকা (Course on Love) দায়িত্ব, সীমারেখা, এবং আবেগের পরিপক্ব ব্যবহার। কিশোর বয়স থেকে পরিণত বয়স পর্যন্ত সম্পর্কের যে বিবর্তন, তা বিশ্লেষণ করে দেখানো হবে কীভাবে বন্ধুত্ব প্রেমে রূপ নেয়, কীভাবে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি হয়, এবং কোথায় সম্পর্ক হয়ে ওঠে বিষাক্ত বা ‘টক্সিক’।
সম্পর্কের জটিলতা (Course on Love)
পাঠ্যক্রমের গঠন একেবারে (Course on Love) ব্যতিক্রমী। প্রতি সপ্তাহে থাকছে তিনটি লেকচার ও একটি টিউটোরিয়াল সেশন, যেখানে সিনেমা বিশ্লেষণ, গ্রুপ আলোচনা, এবং সোশ্যাল মিডিয়ার বাস্তব উদাহরণ ব্যবহার করে বোঝানো হবে সম্পর্কের জটিলতা। শুধুই তত্ত্ব নয়, বাস্তব জীবনের অভিজ্ঞতা, গল্প, এবং সাংস্কৃতিক উপাদান ব্যবহার করে বিষয়গুলো আরও সহজ ও প্রাসঙ্গিক করে তোলা হবে।
কেন প্রয়োজন এই ধরনের কোর্স?
কারণ, ডিজিটাল যুগে সম্পর্কের রূপ বদলে গেছে। ডেটিং অ্যাপ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো মাধ্যম আজ প্রেম বা বিচ্ছেদের প্রধান প্ল্যাটফর্ম। এর ফলে মানসিক চাপ, হিংসা, অবিশ্বাস, এমনকি মানসিক অসুস্থতা বাড়ছে তরুণ প্রজন্মের মধ্যে। তাই এই কোর্সে আলাদা করে গুরুত্ব দেওয়া হবে সেই সমস্ত দিকেও-ব্রেকআপের পর কীভাবে নিজেকে সামলানো যায়, কীভাবে ঈর্ষা ও অনাস্থার মোকাবিলা করা যায়, কীভাবে সম্পর্কের ভেতরে থেকেও ব্যক্তিগত পরিসর বা ‘বাউন্ডারি’ বজায় রাখা যায়।
আরও পড়ুন: Donald Trump: পুতিন-ট্রাম্প বৈঠক নিয়ে জল্পনা, প্রস্তুতির বার্তা মস্কোর, স্থগিত বলছে হোয়াইট হাউস!
বিশেষজ্ঞদের মতে, এই কোর্স শুধুই প্রেম শেখাবে না, শেখাবে সচেতন থাকা, দায়িত্ববান থাকা, এবং নিজেকে ভালবাসার কৌশল। শেখাবে কখন ‘না’ বলতে হবে, এবং কখন একটি সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসা প্রয়োজন।


