Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অলিম্পিক্সে জোড়া পদকের পাশাপাশি নীরজের ঝুলিতে রয়েছে একাধিক সম্মান। এবার সেই মুকুটে যুক্ত হলো আরও একটা পালক (Neeraj Chopra)। ভারতীয় সেনায় সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদ দেওয়া হলো নীরজকে।
ভারতীয় জানায় পদোন্নতি নীরজের (Neeraj Chopra)
অলিম্পিক্সে দুটো পদকের পাশাপাশি একাধিক ইভেন্টে সাফল্য রয়েছে তার নামে। এবার সেই নীরজ চোপড়ার মুকুটে যুক্ত হলো নতুন এক পালক। নীরজ চোপড়াকে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদ দেওয়া হলো ভারতীয় সেনার পক্ষ থেকে। অলিম্পিক্সে দেশকে তিনি এনে দিয়েছেন সাফল্য। তারই পুরস্কার হিসেবে তার এই পদোন্নতি। বুধবার দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উপস্থিতিতে তাকে দেওয়া হয় এই সাম্মানিক পদ (Neeraj Chopra)।

নীরজ ভারতীয় সেনায় যোগ দেন ২০১৬ সালে। নায়েব সুবেদার হিসেবে জুনিয়র কমিশনের অফিসে যোগ দেন তিনি। ২০২১ সালে সুবেদার পদে উন্নীত করা হয় তাকে। জ্যাভিলিনও খেলেন এর পাশাপাশি। জ্যাভিলিনে ২০২০ সালে তিনি প্রথম বড় সাফল্য পান। টোকিও অলিম্পিক্সে সোনা যেতেন তিনি। এরপর তাকে ভারতীয় সেনার পক্ষ থেকে ২০২২ সালে দেওয়া হয় পরম বিশিষ্ঠ সেবা মেডেল। তাছাড়াও তার ঝুলিতে রয়েছে অর্জুন পুরস্কার। ২০১৮ সালে তিনি অর্জুন পুরস্কার পান। খেলরত্ন পান ২০২১ সালে। এইবার পদ্মশ্রী পাওয়ার অন্যতম দাবিদার নীরজ।

আরও পড়ুন: Pakistan: ধর্মীয় কারণে নেতৃত্ব যায়নি রিজওয়ানের, প্রকাশ্যে আসল কারণ
এই মুহূর্তে জ্যাভিলিন ট্র্যাকে তার সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। ওয়ার্ল্ড থলেটিক্স চ্যাম্পিয়নশিপের পদক হাতছাড়া হয়েছে তার। ৮৪.০৩ মিটারের থ্রো করে তিনি শেষ করেন অষ্টম স্থানে। তবে এই ইভেন্টে সাফল্য পান অন্য ভারতীয় সচিন যাদব। তিনি ৮৬.২৭ মিটার দূরে জ্যাভিলিন থ্রো করে শেষ করেন চতুর্থ স্থানে (Neeraj Chopra)।


