Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল ফ্রান্সের, এবার সেই ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে চাইছে ফ্রান্স (France)।
বিশ্বজয়ের স্বপ্ন ফ্রান্সের (France)
আর মাত্র কয়েক প্রহরের অপেক্ষা আর তারপর শুরু হতে চলেছে ফুটবলের মহারণ। সেই মহারণে অন্যতম দাবিদার ফ্রান্স আর তাঁদের মূল চালিকা শক্তি এমবাপে (France)।
গত বিশ্বকাপে মেসি সমর্থকদের মুখে হাসি ফুটলেও ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ব্যর্থ মনোরথ নিয়েই বিশ্বকাপ শেষ হয়েছিল ফ্রান্সের। এবার সেই হারের লজ্জা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দেশঁর দলের আর তাঁদের মূল ভরসার মুখ এমবাপে।
তাঁর উপর অনেকটাই নির্ভর করছে দলের বিশ্বকাপ সফর। ২০১৮ সালের এমবাপে ছিলেন উঠতি তারকা আর আজ তিনিই সেই দলের মূল ভরসার মুখ। ফ্রান্সকে বিশ্বজয়ী করতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি আর ২০২২ সালের বিশ্বকাপেও তিনি ছিলেন দুরন্ত ফর্মে। আট গোলে জিতেছিলেন সোনার বুট। কিন্তু শেষ রক্ষা হয়নি শেষ ম্যাচে। সেই হার ভুলে এবার বিশ্বকাপ শুরু করতে চলেছে ফ্রান্স। তার আগে ফ্রান্সের শক্তি এবং দুর্বলতা দেখে নেওয়া যাক।

ফ্রান্সের শক্তি
বিকল্প — দলের সবথেকে বড় শক্তি দলে অনেক বিকল্প রয়েছে তাঁদের। অনেকের মতে ২৬ জনের স্কোয়াড নিয়ে দুটি দল নামিয়ে দেওয়া যায়। বিশ্বের সব প্রথম সারির দলে ক্লাব ফুটবল খেলেন দলের তারকারা।
দলের গতি— ফ্রান্স ফুটবল দলের গতি বিশ্বের কে কোন দলকে কঠিন চ্যালেঞ্জর মুখে ফেলতে পারে। এমবাপে হোক বা ওলিস এদের গতি দেখার মত। উইং ধরে এগোনের গতি পিছনে ফেলে দিতে পারে যে কোন প্লেয়ারকে।
শক্তিশালী রক্ষণ— ফ্রান্সের দুই সেন্টার ব্যাক স্যালিবা ও ডায়োট উপামেকানোকে দল কেন বিশ্বের সেরা ডিফেন্ডারের মধ্যে অন্যতম দুই নাম। দুজনেই রয়েছেন দুরন্ত ফর্মে। এই রক্ষণ ভাঙা যে কোন দলের কাছে যথেষ্ট কঠিন (France)।
আরও পড়ুন: World Cycle Day: আজ বিশ্ব সাইকেল দিবস : দু চাকায় দূষণমুক্ত ভবিষ্যতের বার্তা
ফ্রান্সের দুর্বলতা
তারকা নির্ভরতা— একদিকে দলে অনেক বিকল্প থাকায় যেমন দলকে শক্তিশালী করেছে তেমন দলের তারকা নির্ভরতা দলের জন্য চিন্তার। তারকারা খারাপ খেললে দলকে সমস্যায় পড়তে হবে দলকে।
সেট পিসে দুর্বলতা — দলের রক্ষণ ভাল হলেও সমস্যা রয়েছে দলের সেট পিসে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সেটা স্পষ্ট দেখা গেছে আর সেটাই সমস্যা হতে পারে দলের।
দলের চোট সমস্যা — গত বিশ্বকাপেও চোটের সমস্যায় পড়তে হয়েছিল দলকে। অন্যদিকে দলের অন্যতম সেরা তারকা এমবাপেও কদিন আগেই চোট সমস্যা কাটিয়ে উঠেছেন। সেটাও দলকে কিছুটা হলেও চিন্তায় রাখবে (France)।


