Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অসমের কোকরাঝাড়ে ফের রেললাইনে বিস্ফোরণ (Explosion on the Railway Line)! বুধবার গভীর রাতে লোয়ার অসমের কোকরাঝাড় রেল স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে শিঙ্গিমারিতে প্রবল শব্দে কেঁপে ওঠে এলাকা। রেললাইনের প্রায় দু’ফুট জুড়ে ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। যদিও এখনো পর্যন্ত কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
আইইডি না অন্য বিস্ফোরক? (Explosion on the Railway Line)
ঘটনার পরই ছুটে আসে আরপিএফ, জিআরপি ও অসম পুলিশের দল। সূত্ৰের খবর, আরপিএফ আধিকারিক জানিয়েছেন, “আইইডি বিস্ফোরণ নাকি অন্য কোনও ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে, তা ফরেনসিকভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে।” কোকরাঝাড় জেলার এসপি পুষ্পরাজ সিং বলেন, “বিষয়টি আমরা নাশকতার দিক থেকে তদন্ত করছি। এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।”
বিস্ফোরণের সময় চলছিল মালবাহী ট্রেন (Explosion on the Railway Line)
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, “২৩ অক্টোবর রাত ১টা নাগাদ চিনি ভর্তি একটি মালবাহী ট্রেন কোকরাঝাড় স্টেশন পেরিয়ে সালাকাঠির দিকে যাচ্ছিল। হঠাৎই ট্রেন ম্যানেজার ও লোকো পাইলট প্রবল ঝাঁকুনি অনুভব করেন। এরপরই ট্রেন থামানো হয় এবং দেখা যায় রেললাইনের ক্ষতি হয়েছে।”
ট্রেন চলাচলে সাময়িক ব্যাঘাত (Explosion on the Railway Line)
বিস্ফোরণের পরপরই আটটি ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ট্র্যাক মেরামতির কাজ শেষ হলে ফের ট্রেন চলাচল শুরু হয়।
পুরনো ছায়া ফিরে আসছে? (Explosion on the Railway Line)
নিম্ন অসমের এই অঞ্চল একসময় জঙ্গি সংঘাতের আঁতুড়ঘর ছিল। এনডিএফবি (ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ড) ও বিএলটি (বোড়ো লিবারেশন টাইগার)-এর সংঘর্ষে রক্ত ঝরেছিল দীর্ঘদিন। পৃথক বোড়োল্যান্ডের দাবিতে এই দুই সংগঠন বহু বছর সক্রিয় ছিল। অসম পুলিশের মতে, সদ্য শেষ হওয়া বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচন-এর পরেই এই বিস্ফোরণ ঘটায় এর তাৎপর্য রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হতে পারে।
২০২০-র পর ফের রেল বিস্ফোরণ: কারা জড়িত? (Explosion on the Railway Line)
২০২০ সালের পর এই প্রথম অসমে রেললাইনে বিস্ফোরণের ঘটনা ঘটল। গোয়েন্দাদের মতে, কিছু আদিবাসী সংগঠন বর্তমানে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছে। তাদের মধ্যে কেউ কি এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত? তদন্তে সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের আতঙ্ক ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা
সালাকাঠির এক স্থানীয় বাসিন্দা জানান, “বিস্ফোরণের আওয়াজে বাড়িঘর কেঁপে উঠেছিল। প্রথমে আমরা ভেবেছিলাম ট্রান্সফরমার ফেটেছে। পরে জানতে পারি রেললাইনের উপরই বিস্ফোরণ হয়েছে।” ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ধাতব তার উদ্ধার করেছে এবং এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আরও পড়ুন: Mount Everest: নেপাল নয়, ভারত থেকেই দেখা গেল মাউন্ট এভারেস্ট কীভাবে সম্ভব?
নিরাপত্তা জোরদার, গোয়েন্দাদের নজর উত্তরবঙ্গ পর্যন্ত
অসম লাগোয়া নিউ কোচবিহার, আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের স্টেশনগুলোতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তদন্তে নামানো হয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফরেনসিক বিশেষজ্ঞদের।



