Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিগত কয়েকদিন ধরে জেলায় জেলায় বর্ষণ চলছে। বুধবারও সেই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ দক্ষিণবঙ্গের ৮টি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Kolkata Weather)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Kolkata Weather)
রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কমেছে। কিন্তু তাই বলে রোদ ঝলমলে দিন ফিরছে এমনটা নয়। আবহাওয়া দফতরের মঙ্গলবার রাতের পূর্বাভাস অনুযায়ী, আজ শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
জেলায় কি অবস্থা (Kolkata Weather)
বিশেষত দক্ষিণবঙ্গের ৮টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের একটি বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
কলকাতা আবহাওয়া (Kolkata Weather)
আজ ২৯ জুলাই, শহরের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় তিলোত্তমা কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। এর পাশাপাশি শহরের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প জমা থাকার কারণে বৃষ্টি থামলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিগত ২৪ ঘণ্টায় শহরে ৪.৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস (গত ২৪ ঘণ্টায় রেকর্ডেড: ৩০.৬°C)। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস (গত ২৪ ঘণ্টায় রেকর্ডেড: ২৭.৪°C)।
আরও পড়ুন: META Modi Speech: সোশাল মিডিয়ায় মুছল মোদির ভিডিয়ো: ভারতে ফের জটিলতায় মেটা
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের পাহাড়ি ও ডুয়ার্স সংলগ্ন জেলাগুলিতে রয়েছে বিশেষ সতর্কবার্তা। আবহাওয়া দফতরের নাওকাস্ট ওয়ার্নিং অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। উক্ত জেলাগুলিতে সতর্কতা হিসেবে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে।



