Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার সকালে ভেনেজুয়েলার তাচিরা (Flight Crash) প্রদেশে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ধরে যায় একটি যাত্রীবাহী ছোট বিমানে। মুহূর্তের মধ্যে তা পরিণত হয় আগুনের গোলায়। বিমানে থাকা দুই ক্রু সদস্যের কেউই বাঁচতে পারেননি। ঘটনাটি ঘটেছে প্রদেশের পারামিলো বিমানবন্দরে, যেখানে টেক অফের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে পাইপার পিএ–৩১টি১ মডেলের টুইন ইঞ্জিন বিমানটি।
একাধিক ভিডিও (Flight Crash)
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে (Flight Crash) দেখা গেছে, উড্ডয়নের ঠিক আগে পর্যন্ত সবকিছুই ছিল স্বাভাবিক। বিমানটি রানওয়ে ধরে গতি বাড়াচ্ছিল, ক্রমে আকাশের দিকে উঠতেও শুরু করে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ একদিকে হেলে পড়ে জ্বলে ওঠে ইঞ্জিন। মুহূর্তের মধ্যেই বিমানটি আগুনে ঘেরা অবস্থায় ভেঙে পড়ে মাটিতে। ধোঁয়া আর আগুনের শিখায় ঢেকে যায় চারদিক। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছুটে আসেন দুর্ঘটনাস্থলের দিকে।
দুই ক্রু সদস্যের মৃত্যু (Flight Crash)
ভেনেজুয়েলার ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিভিল (Flight Crash) অ্যারোনটিক্স (INAC) জানিয়েছে, খবর পাওয়া মাত্রই উদ্ধারকর্মী ও অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বিমানে থাকা দুই ক্রু সদস্যের মৃত্যু হয়। তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে বিমান পরিবহণ দপ্তরের দুর্ঘটনা তদন্ত শাখা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
এক বা একাধিক টায়ার ফেটে যায়
প্রাথমিক অনুমান, টেক অফের আগে রানওয়ে ধরে গতি বাড়ানোর সময়ই বিমানটির এক বা একাধিক টায়ার ফেটে যায়। এর ফলেই ভারসাম্য হারিয়ে আগুন ধরে যেতে পারে। তবে, চূড়ান্ত তদন্ত না হওয়া পর্যন্ত সঠিক কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ
দুর্ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চারপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে জড়ো হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। অনেকে জানিয়েছেন, তারা বিস্ফোরণের মতো শব্দ শুনেছিলেন, তারপরই দেখা যায় ঘন কালো ধোঁয়া আকাশে উঠছে।
আরও পড়ুন: TMC Clash: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের রণক্ষেত্র মালদহ, হরিশ্চন্দ্রপুরে বেধড়ক মারধরের অভিযোগ!
উল্লেখ্য, মাত্র এক মাস আগেই ভেনেজুয়েলায় ঘটে আরেকটি বিমান দুর্ঘটনা। সাইমন বলিভার বিমানবন্দরে একটি লিয়ারজেট ৫৫ বিমান ভেঙে পড়েছিল, যার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ধারাবাহিক বিমান দুর্ঘটনা ঘিরে দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন উঠতে শুরু করেছে।


