Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপ এখনও হাতে পায়নি ভারত আর এই আবহে এশিয়া কাপ কাপ ইস্যুতে নকভিকে পাশে নিয়ে বিতর্কিত মন্তব্য পাক নেতার (Pakistan)।
বিতর্কিত মন্তব্য পাক নেতার (Pakistan)
একমাস পার হয়ে গেছে এশিয়া কাপ শেষ হয়েছে। এখনও ট্রফি ভারতের হাতে আসেনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি ট্রফি নিজের অফিস ঘরে তালা দিয়ে রেখেছেন। ভারতের পক্ষ থেকে বারবার ট্রফি চেয়ে বার্তা দেওয়া হলেও নকভি দিয়েছেন পাল্টা শর্ত। তার দাবি অনুযায়ী তার হাত থেকেই ট্রফি নিতে হবে ভারতকে। এইবার এই বিষয়ে নকভি যা করলেন সেটাতে তার ভাবমূর্তু আরও নষ্ট হলো বিশ্ব ক্রীড়া জগতে বলেই মনে করছেন সবাই (Pakistan)।
সম্প্রতি একটি নতুন ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যায় একটু স্টেজে দাঁড়িয়ে রয়েছেন নকভি। তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পাকিস্তানের সিন্ধ প্রদেশের গভর্নর কামরান তেসোরি। তিনি বলেন ‘যখন ইনি মাঠে দাঁড়িয়ে ছিলেন এবং ভারতীয় দল ট্রফি নিচ্ছিল না তখন তিনি (নকভি) অপেক্ষা করেন দাঁড়িয়েছিলেন। ভারত চেয়েছিল নকভি সরে গেলে ট্রফি অন্য কারোর হাত থেকে নেবে। কিন্তু জানতো না ভারত আমাদের আমাদের চেয়ারম্যান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (Pakistan)। উনি ভারতীয় দলকে জঙ্গিদের মতো সামলান। ট্রফি নিয়ে এসেছেন। এখন গোটা ভারত ট্রফির পিছনে দৌড়াচ্ছে।’ এই পুরো বক্তব্যের সময় নকভিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই বক্তব্যের পর শুধু হয়েছে বিতর্ক। বিশেষত ভারতীয় প্লেয়ারদের নিয়ে করা তার উক্তি নিয়ে।
এশিয়া কাপের শুরু থেকেই পাকিস্তান বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে হেরেছে। ভারতের কাছে তিন ম্যাচে লজ্জার হারের পর বিতর্ক প্রিয় পাকিস্তান যেন বিতর্ককেই হাতিয়ার করতে চেয়ে একেক সময় ঘটিয়েছে একেকটা ঘটনা। হাত না মেলানো থেকে শুরু করে ম্যাচে বিতর্কিত অঙ্গভঙ্গি আবার কখনও ম্যাচ রেফারিকে সরানোর দাবি।

আরও পড়ুন: Defence Stocks: চালিয়ে খেলছে দেশের ডিফেন্স সেক্টর, শেয়ার দর বাড়লো একাধিক সংস্থার
আইসিসি-র কাছে এই নিয়ে নালিশও করে পাকিস্তান যদিও তাতে লাভ কিছু হয়নি। বরং শাস্তি পেতে হয়েছে পাকিস্তানের হ্যারিস রউফকে তার বিতর্কিত অঙ্গভঙ্গির জন্য। ভারত ফাইনালে জেতার পর নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করায় তিনি ট্রফি নিয়ে অফিসে চলে যান এবং জানিয়ে দেন তার হাত থেকেই ট্রফি নিতে হবে ভারতকে।
এই ট্রফি বিতর্কে ভারতের পাশে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তাছাড়া পাকিস্তানের এই লজ্জাজনক হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড, প্লেয়ার ও কোচকে একহাত নিয়েছে পাকিস্তানের একাধিক প্রাক্তন তারকা। তার পাকিস্তানের বারবার অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়েও সরব হয়েছেন। এবার সেই উত্তেজনার পরিস্থিতি আরও উত্তপ্ত হলো পাক নেতার এমন আচরণে। অনেকের মতেই পাকিস্তান আছে পাকিস্তানেই অর্থাৎ খেলার থেকে তারা বেশি মন দেয় বিতর্কে (Pakistan)।


