Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্য সরকারের নির্ধারিত স্ক্রিনিং (Tollywood) কমিটি’র বৈঠক দফায় দফায় সম্পন্ন হয়েছে।সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক, পরিবেশক ও হলমালিকদের প্রতিনিধি।তবু এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কমিটি। ছবির মুক্তি তারিখ নিয়ে অনিশ্চয়তা তাই থেকেই যাচ্ছে। কোন ছবির মুক্তির দিন এগিয়ে আসছে, আর কোন ছবির মুক্তির দিন পিছিয়ে যাচ্ছে, এখনও সঠিক জানা যায়নি।
গুঞ্জন উঠা (Tollywood)
এদিকে নতুন গুঞ্জন টলিপাড়ায় (Tollywood)। নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ( Shiboprosad Mukherjee) প্রযোজিত ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সম্ভবত মুক্তির তারিখ এগিয়ে আনতে পারে। আগে ঠিক হয়েছিল ২৩ ডিসেম্বর। কিন্তু এখন শোনা যাচ্ছে, মুক্তি হতে পারে ১৯ ডিসেম্বরেই। বড়দিনের আগেই দর্শকদের কাছে পৌঁছতে চাইছে প্রযোজক জুটি।
নতুন বৈঠক (Tollywood)
শোনা গিয়েছে , খুব শীঘ্রই আবার বসতে চলেছে স্ক্রিনিং (Tollywood) কমিটি। সেই বৈঠকেই ঠিক হবে , কোন কোন ছবি কবে মুক্তি পাবে। কমিটি যা সিদ্ধান্ত নেবে, প্রযোজকরা সেটাই মেনে নেবেন। অর্থাৎ, সরকারি কমিটি সবুজ সংকেত দিলে মুক্তির পথ খুলবে টলিউডে।
বড়দিন মানেই বাংলা ছবির উৎসব
বাঙালির উদ্যাপনে বাংলা সিনেমার বিশেষ ভূমিকা থাকে। শারদীয়ার মতোই বড়দিনেও থাকে ছবি মুক্তির হিড়িক। ছুটির আমেজে পরিবার-সহ সিনেমা দেখতে যাওয়া বহু মানুষের অভ্যাস। এই বড়দিনে মুক্তির অপেক্ষায় পাঁচটি বহুল প্রতীক্ষিত ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ‘কাকাবাবু’। দেবের (Dev )‘প্রজাপতি ২’।
সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)‘লহ গৌরাঙ্গের নাম রে’। অরিত্র মুখোপাধ্যায়ের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। অরিন্দম শীলের ‘মিতিন মাসি’। তবে সব ছবি একসঙ্গে মুক্তি পেলে ব্যবসায়িক দ্বন্দ্ব অনিবার্য। তাই অনেকে চান, মুক্তি হোক ধাপে ধাপে।
ছবি মুক্তি পিছিয়ে যেতে পারে
টলিউডের একাংশ মনে করছেন, এ বছর বড়দিনে সবক’টি ছবি মুক্তি পাবে না। সম্ভবনা সবচেয়ে বেশি তিনটি ছবি মুক্তির। তালিকায় এগিয়ে রয়েছে প্রসেনজিতের কাকাবাবু, দেবের প্রজাপতি ২ এবং নন্দিতা-শিবপ্রসাদের ভানুপ্রিয়া ভূতের হোটেল। অন্য দুটি ছবি—সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং অরিন্দমের ‘মিতিন মাসি’—সম্ভবত পিছিয়ে যেতে পারে।
বিলম্বের ইতিহাসও কম নয়
সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটি বহু প্রতীক্ষিত।২০২১ সাল থেকেই ছবিটি পিছিয়ে আসছে বারবার। অবশেষে তৈরি হয়েছে ২০২৫-এ এসে। অন্যদিকে ‘মিতিন মাসি’-র শুটিং চলাকালীন নায়িকা কোয়েল মল্লিকের ( Koel Mallick) হাত ভেঙে যাওয়া এবং অন্যান্য কারণে ছবিটির মুক্তি বারবার স্থগিত হয়েছে।
আরও পড়ুন: Sourav Ganguly: তিলোত্তমার রাস্তায় ঘুরছেন সৌরভ-আবীর, নতুন কিছুর ইঙ্গিত!
চূড়ান্ত সিদ্ধান্ত
শিল্পমহল মনে করছেন, স্ক্রিনিং কমিটির পরবর্তী বৈঠকই দেবে স্পষ্ট নির্দেশনা। তখনই বোঝা যাবে কোন ছবি কবে প্রেক্ষাগৃহে আসবে। বড়দিনের ছুটির বাজারে টলিউডের বড় লড়াই শুরু হওয়ার আগে তাই এখন নজর সবার সেই বৈঠকের দিকেই।


